মৎস্য বিভাগ
কার্প চাষে নাটোরের সাফল্য, লক্ষ্য এবার বিশ্ববাজার

কার্প চাষে নাটোরের সাফল্য, লক্ষ্য এবার বিশ্ববাজার

কার্প জাতীয় মাছ চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছে নাটোর। প্রতিবছর অন্তত ৪০০ কোটি টাকার মাছ চাষ হচ্ছে জেলায়। চাহিদা পূরণের পর উদ্বৃত্ত থাকছে অন্তত ৭০ শতাংশ মাছ। সে কারণে আধুনিক ল্যাব এবং ফিস প্রসেসিং সেন্টারের দাবি মাছ চাষিদের। কার্প জাতীয় মাছ এখনো সেভাবে রপ্তানি না হলেও নতুন বাজার খোঁজার কাজ শুরু করেছে মৎস্য বিভাগ।

উৎপাদন কমায় নাগালের বাইরে ইলিশের দাম, বিপাকে ক্রেতারা

উৎপাদন কমায় নাগালের বাইরে ইলিশের দাম, বিপাকে ক্রেতারা

মৎস্যসম্পদ রক্ষায় প্রায় সারা বছরই নদী ও সমুদ্রে চলে অভিযান। তবে সেই প্রচেষ্টার পরও বরিশাল বিভাগজুড়ে দিন দিন কমছে ইলিশের উৎপাদন। চলতি অর্থবছরে উৎপাদন কমেছে প্রায় এক লাখ মেট্রিক টন। বরিশালের বিভিন্ন বাজারে এখন ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত ভবণ এখন ‘গলার কাঁটা’

বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত ভবণ এখন ‘গলার কাঁটা’

ভোলায় বিশ্বব্যাংকের ঋণের টাকায় নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন স্থানীয় মৎস্য বিভাগের জন্য যেন ‘গলার কাঁটা’। জেলেদের উন্নয়ন ও আধুনিক মৎস্য ব্যবস্থাপনার লক্ষ্য নিয়ে নির্মিত প্রায় ২৩ কোটি টাকার এসব স্থাপনা পড়ে আছে প্রায় অকেজো অবস্থায়। নেই কোনো কার্যক্রম, জনবল ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। নির্মাণকাজ নিয়েও রয়েছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।

বরগুনায় ১ কোটি টাকার ২৩ লাখ অবৈধ বাগদা রেণু পোনা জব্দ

বরগুনায় ১ কোটি টাকার ২৩ লাখ অবৈধ বাগদা রেণু পোনা জব্দ

বরগুনায় অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা মূল্যের প্রায় ২৩ লাখ অবৈধ বাগদা চিংড়ির রেণু পোনা জব্দ করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

ভোলায় দুই মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের নিয়ে সচেতনতা সভা

ভোলায় দুই মাসের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের নিয়ে সচেতনতা সভা

জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়াতে ১ মার্চ ও ৩০ এপ্রিল দুই মাস মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ ইলিশের ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্য ভোলায় জেলেদের নিয়ে সচেতনতামূলক সভা করেছে মৎস্য বিভাগ।

ফেনীর জলাশয়ে কমছে মাছের প্রাপ্যতা; হুমকিতে জেলেদের জীবিকা

ফেনীর জলাশয়ে কমছে মাছের প্রাপ্যতা; হুমকিতে জেলেদের জীবিকা

ফেনীর নদী, খালগুলোতে দিন দিন কমছে মাছ। নদীতে মাছ কমে যাওয়ায় হুমকির মুখে জেলেদের জীবিকা। অনেকেই পেশা ছেড়ে জড়িয়ে পড়ছেন অন্য কাজে। স্থানীয়রা বলছেন, নদী ও চর দখলের কারণে মাছের এ আকাল। মৎস্য বিভাগ বলছে, দীর্ঘদিন খনন না হওয়ায় নদী হারিয়েছে নাব্যতা। পাশাপাশি দূষণকেও দুষছেন তারা।

রেণু সিন্ডিকেটের শেষ কোথায়?

রেণু সিন্ডিকেটের শেষ কোথায়?

চৈত্র থেকে আষাঢ় পর্যন্ত নদ-নদীতে মশারি জালে শিকার করা হয় গলদা ও বাগদা চিংড়ির রেণু। মূলত সাধারণ মানুষের অজ্ঞতা ও দরিদ্রতার সুযোগকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে একটি রেণু সিন্ডিকেট। যারা প্রশাসনের নজর এড়িয়েই চালাচ্ছে মশারি জালে রেণু শিকারের মহাযজ্ঞ। এক্ষেত্রে প্রশাসনের দুর্বলতাকে দুষছেন অনেকেই।

নিষেধাজ্ঞা শেষে আবারো মাছ শিকারে প্রস্তুত ৫০ হাজার জেলে

নিষেধাজ্ঞা শেষে আবারো মাছ শিকারে প্রস্তুত ৫০ হাজার জেলে

জাটকা ইলিশ রক্ষায় দেশের বিভিন্ন নদীর অভয়াশ্রমে মাছ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। নিষেধাজ্ঞা কাটিয়ে কাল (বৃহস্পতিবার, ১ এপ্রিল) থেকে আবারো নদীতে নামবেন জেলেরা। তাই শিকারের প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের প্রায় ৫০ হাজার জেলে। জাল আর নৌকা মেরামতে শেষ মুহূর্তের ব্যস্ত সময় কাটছে জেলেদের। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ায় আগামীতে বাড়বে ইলিশের উৎপাদন।

বরিশালের বিভিন্ন নদীতে নির্বিচারে ধরা হচ্ছে জাটকা

বরিশালের বিভিন্ন নদীতে নির্বিচারে ধরা হচ্ছে জাটকা

বিক্রি হচ্ছে চাপিলা নামে

বরিশালের বিভিন্ন নদীতে নির্বিচারে ধরা হচ্ছে জাটকা। নগরীর অলি-গলি আর গ্রাম-গঞ্জে দেদারসে বিক্রি হচ্ছে 'চাপিলা' নামে। জাটকা শিকার বন্ধ আর কারেন্ট জালের উৎস ধ্বংসে চেষ্টা করছে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী।

কক্সবাজারের শুঁটকির আলাদা কদর পর্যটকদের কাছে

কক্সবাজারের শুঁটকির আলাদা কদর পর্যটকদের কাছে

কক্সবাজার উপকূলে প্রতিবছর উৎপাদন হয় চার হাজার কোটি টাকার শুঁটকি। পর্যটকদের কাছে এ শুঁটকির রয়েছে আলাদা কদর। স্থানীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি কিছু শুঁটকি রপ্তানি হচ্ছে বিদেশেও। মানসম্মত শুঁটকি উৎপাদন নিশ্চিত করতে কাজ করার কথা বলছে মৎস্য বিভাগ।।

হাতিয়ায় চরের পলি মাটিকে আটকা বিশাল তিমি

হাতিয়ায় চরের পলি মাটিকে আটকা বিশাল তিমি

নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের সঙ্গে আসা একটি বিশাল আকৃতির তিমি মাছ নতুন চরের পলিতে আটকা পড়েছে। পরে সেটিকে স্থানীয় জেলের দড়ি দিয়ে বেঁধে টেনে নদীর পানিতে ছেড়ে দেন। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় ওই ঘটনা ঘটে।

ইলিশের আকাল থাকলেও সরকারি হিসাবে উৎপাদনের রেকর্ড!

ইলিশের আকাল থাকলেও সরকারি হিসাবে উৎপাদনের রেকর্ড!

চাঁদপুরে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের আকাল থাকলেও সরকারি হিসাবে দেখানো হচ্ছে, উৎপাদনের রেকর্ড চিত্র। ভুল ঠিকানায় দেখানো হচ্ছে আহরণের পরিসংখ্যান। জেলায় গোমতী নদীর অস্তিত্ব না থাকলেও দেখানো হচ্ছে সেখান থেকে ইলিশ আহরণের পরিমাণ। পাশাপাশি উৎপাদনের যে হিসাব দেখিয়েছে মৎস্য বিভাগ- তা নিয়েও বিস্মিত ইলিশ গবেষকরা।