
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ভাষণের প্রশংসা করে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শুক্রবার, ২৫ সেপ্টেম্বর) বঙ্গভবন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জ্বালানি সংকটে পাকিস্তান: সরকারি গাড়ির তেল বরাদ্দ ৫০% কমলো
সঙ্গে নেয়া হয়েছে আরও ব্যয় সংকোচনমূলক নীতি
জ্বালানি সাশ্রয়ে আগামী তিন মাস সরকারি যানবাহনের তেলের বরাদ্দ ৫০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। একইসঙ্গে সরকারি সফর ও নৈশভোজে নিষেধাজ্ঞাসহ বেশকিছু ব্যয় সংকোচনমূলক নীতি গ্রহণ করা হয়েছে। এদিকে জ্বালানি সংকট কাটাতে শেহবাজ শরীফ প্রশাসন ভর্তুকির ব্যবস্থা করলেও সুফল পাচ্ছে না পরিবহন চালকরা।

মূল্যস্ফীতি ও জ্বালানি শুল্কের চাপে উত্তাল পাকিস্তান: দেশব্যাপী জামায়াতে ইসলামীর বিক্ষোভ
মুদ্রাস্ফীতি, অতিরিক্ত বিদ্যুৎ বিল ও জ্বালানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে উত্তাল পাকিস্তান। সংকট মোকাবিলায় প্রতিদিন জ্বালানির মূল্য নির্ধারণের ঘোষণা দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী। তবে প্রতি লিটারে অতিরিক্ত একশো রুপির বেশি সরকারের শুল্ক আরোপে অস্থিরতা লেগেই আছে দেশটির জ্বালানি খাতে।

যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় ঝুঁকি, দীর্ঘস্থায়ী হতে পারে উচ্চ মুদ্রাস্ফীতি
ভূরাজনৈতিক উত্তেজনা ও তেল সরবরাহে আকস্মিক ঘাটতির কারণে ঝুঁকি তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায়। এই শঙ্কার কথা ওঠে এসেছে ফেডারেল রিজার্ভের এক জরিপে। ৭০ শতাংশ মার্কিন নাগরিক এসব ঘটনাকে হুমকি হিসেবে দেখছে। যার প্রভাবে দীর্ঘস্থায়ী হতে পারে উচ্চ মুদ্রাস্ফীতি। এদিকে, ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী তেলের মজুত আট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি না হলে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে: আইএমএফ
দু’সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি না হলে বিশ্ব অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে আইএমএফ। যা বিস্তৃত হতে পারে যুক্তরাষ্ট্রসহ ইউরোপ-এশিয়া অঞ্চলে। সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধের প্রভাবে এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৩ দশমিক ১ শতাংশে। এছাড়া, জ্বালানি সংকটে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়াবে ৪ দশমিক ৪ শতাংশ। এমন অবস্থায় জ্বালানি মজুত ও রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ বন্ধের আহ্বান আইএমএফ ও বিশ্বব্যাংকের।

অর্থনীতি পুনরুদ্ধার ও পরমাণু ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিলো ট্রাম্প
অর্থনীতি পুনরুদ্ধারে রিপাবলিকান সরকারের নেয়া উদ্যোগ ও পরমাণু ইস্যুতে ইরানকে সতর্কবার্তা দিয়ে স্মরণকালের দীর্ঘস্থায়ী স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যে একাধিকবার বিরোধী ডেমোক্রেট শিবিরের সমালোচনা করেন তিনি। দলটির ক্ষমতায় থাকা অঙ্গরাজ্যগুলোর দুর্নীতি প্রতিরোধে জেডি ভ্যান্সের কাঁধে নতুন দায়িত্ব তুলে দেন । এছাড়া, বক্তব্যে অবৈধ অভিবাসী রুখতে সীমান্ত সুরক্ষায় নেয়া পদক্ষেপগুলো তুলে ধরেন ট্রাম্প।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের শুভেচ্ছা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

স্বর্ণের দরে রেকর্ডের পরও দুবাইয়ের জুয়েলারি শপগুলোতে ভিড়
স্বর্ণের দর রেকর্ড ছুলেও দুবাইয়ের জুয়েলারি শপগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা জানান, মুদ্রাস্ফীতি বা ডলারের মান কমা অপেক্ষা, ভূ-রাজনৈতিক উত্তেজনায় স্বর্ণের মতো প্রতি ঝুঁকছেন বিনিয়োগকারীরা। এদিকে সহসাই স্বর্ণের দাম না কমার ইঙ্গিত দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি গোল্ডম্যান স্যাকস। প্রতিষ্ঠানটি জানায়, বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি পাঁচ হাজার ৪০০ ডলারে পৌঁছাবে।

সিরিয়ার নতুন নোটে বাদ দেয়া হয়েছে আসাদের ছবি
সিরিয়ার নতুন নোট থেকে বাদ দেয়া হয়েছে স্বৈরশাসক আসাদের ছবি। সেখানে প্রতিফলিত হয়েছে যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার সমৃদ্ধির স্বপ্ন ও হাজার বছরের সভ্যতার প্রতিচ্ছবি। নতুন বছরে ধাপে ধাপে নোটগুলো বাজারে আসছে। তবে নতুন এই নোটগুলো মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা ব্যাংকারদের।

বিদায় পঁচিশ; অভিবাদন ২০২৬
সময়ের পরিক্রমায় বিদায় নিলো আরও একটি বছর। ক্যালেন্ডারের পাতা উল্টে প্রকৃতি ও জনজীবনে আগমন ঘটলো নতুন বছরের। প্রাপ্তি-অপ্রাপ্তি, আনন্দ-বেদনার অম্লমধুর স্মৃতি পেছনে ফেলে নতুন স্বপ্ন, নতুন আশা আর আগামীর অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু হলো ২০২৬ সাল। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) ইংরেজি নববর্ষ। ২০২৫-এর বছরজুড়ে নানা ঘটনায় চড়াই-উতরাই থাকলেও সাধারণ মানুষের মাঝে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। নতুন বছরকে জানাচ্ছে অভিবাদন।

২০২৫ সালে ১ শতাংশ কমেছে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি: রুশ অর্থমন্ত্রী
২০২৫ সালে রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে ১ শতাংশ। এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধি আড়াই শতাংশ থেকে নেমে এসেছে দেড় শতাংশে। ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানভ।

‘সাদা পাথরের ব্যবসায় ১০ হাজার কোটি টাকার নগদ লেনদেন’
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক একে এনামুল হক জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতিতে দুর্নীতি এখনও কমেনি। ব্যাংকের বাইরে নগদ লেনদেন প্রচুর এবং ঋণের উচ্চ সুদের হার বিনিয়োগে বাধা সৃষ্টি করছে। শুধু সাদা পাথরের ব্যবসায়-ই প্রায় ১০ হাজার কোটি টাকা নগদ লেনদেন হয়েছে।