তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয়

থালাপতি বিজয়
থালাপতি বিজয় | ছবি: সংগৃহীত
0

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। অবশেষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতিকে শপথ নেয়ার অনুমতি দিয়েছেন রাজ্যপাল। চারটি দলের ১১টি আসন যুক্ত হওয়ায় টিভিকের আসন দাঁড়ালো ১২১টি। এর আগে, প্রয়োজনীয় দুটি আসন দিয়ে থালাপতিকে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দেয় ভিসিকে। তারপর চতুর্থবারের মতো রাজ্যপালের সঙ্গে দেখা করে শপথের অনুমতি পান থালাপতি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে রোববার বিকেলে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন থালাপতি বিজয়। প্রয়োজনীয় দুটি আসনে ভিসিকের নিঃশর্ত সমর্থন পেয়ে ১১৮ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ের দল টিভিকে। এরপর চতুর্থবারের মতো রাজ্যপালের সঙ্গে দেখা করেন থালাপতি। এসময় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের পর সরকার গঠনের অনুমতি দিলেন রাজ্যপাল- এমনই খবর জানিয়েছে এনডিটিভি।

সরকার গঠনে থালাপতি বিজয়ের দল টিভিকের জয় পাওয়া ১০৮টি আসনের সাথে যুক্ত হলো.কংগ্রেসের ৫টি, বাম দল সিপিএমের ২, সিপিআইর ২ এবং দলিতদের দল ভিসিকের দুটি আসন। সবমিলিয়ে ১২১টি আসন নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতে চলেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখর।

আরও পড়ুন:

তবে এরমধ্যেও থালাপতির বিরুদ্ধে রাজ্যপালের কাছে জাল সমর্থন পত্র দেখানোর অভিযোগ তুলেছে বিজেপি ও এডিএমকের সহযোগী দল এএমএমকে। ইতোমধ্যে তারা বিজয়ের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে। এএমএমকে প্রধান টিটিভি দীনকরণের দাবি, শুক্রবার রাজ্যপালের কাছে যে ১১৯ জন বিধায়কের সমর্থন পত্র জমা দিয়েছেন তার মধ্যে তার দলের একজন বিধায়ক এস কামরাজের নাম রয়েছে। যিনি সমর্থন পত্রে স্বাক্ষরই করেন নাই।

এদিকে, ২০১৫ সালে পুলি নামে তামিল চলচ্চিত্রের আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে মামলা নিতে থালাপতির বিজয়ের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। যদি আদালত এই মামলা আমলে নেয় তাহলে বিজয়ের শপথ নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে শঙ্কা ভারতীয় সংবাদ মাধ্যমের।

ইএ