
ইরান যুদ্ধ ও অভ্যন্তরীণ পরাজয়ে হতাশ ট্রাম্প; রিপাবলিকানদের মধ্যেও ফাটল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একের পর এক রাজনৈতিক ধাক্কা নেমে এসেছে। ওয়াশিংটন ও আন্তর্জাতিক অঙ্গনে তার একচ্ছত্র আধিপত্যের ধারণা এখন প্রশ্নের মুখে। সিএনএন-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, এমন সপ্তাহে ট্রাম্প মারাত্মক হতাশা ও ক্ষোভে ফুঁসছেন, যখন তার একাধিক অগ্রাধিকার একসঙ্গে ভেঙে পড়ছে।

শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে এআই; পরিবেশগত প্রভাব নিয়ে জনঅসন্তোষ বাড়ছে
মার্কিন রাজনীতিতে ক্রমেই বড় ইস্যু হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। প্রযুক্তির দ্রুত বিস্তার যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনই চাকরি হারানোর ভয়, বাড়তি বিদ্যুৎ বিল এবং ডেটা সেন্টারের পরিবেশগত প্রভাব নিয়ে বাড়ছে জনঅসন্তোষ। এমন পরিস্থিতিতে মার্কিন রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।

নভেম্বরে ভোট না দিলে রিপাবলিকানদের ‘নরকে’ যাওয়ার সতর্কবার্তা ট্রাম্পের
টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনি কনভেনশনের সমাপনী দিনে উপস্থিত সমর্থকদের হাত তুলে ভোট দেয়ার শপথ করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে যেকোনো মূল্যে ভোট দেয়ার অঙ্গীকার করানোর পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, ভোট না দিলে ভোটারদের ‘নরকে’ যেতে হবে। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি: আফগানিস্তান-ইরাকের পর এবার ইরান যুদ্ধের ফাঁদে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ডোনাল্ড ট্রাম্প নিজেদের ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করবেন না, বরং বিদেশি সংঘাত বন্ধ করবেন। তবে ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসী হামলার দুই দশক পর এখন তিনি নিজেই ইরানের বিরুদ্ধে এক দীর্ঘ ও অপ্রিয় যুদ্ধে জড়িয়ে পড়েছেন, যাকে বিশ্লেষকেরা ট্রাম্পের নিজস্ব ‘অনন্ত যুদ্ধ’ বা ‘ফরেভার ওয়ার’ হিসেবে অভিহিত করছেন।

ডেমোক্র্যাটদের কটাক্ষ করতে নতুন শব্দ ট্রাম্পের; ‘ডাম’ শব্দের বানান নিয়ে সৃষ্টি করলেন নয়া বিতর্ক
রাজনৈতিক প্রতিপক্ষ ডেমোক্র্যাটদের বিদ্রূপ করতে গিয়ে ইংরেজি ‘ডাম’ বা বোকা শব্দের বানান নিয়ে এক অদ্ভুত বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ নাকি জানেনই না যে ‘ডাম’ শব্দের শেষে একটি ‘বি’ অক্ষর থাকে। সিএনএনের প্রতিবেদনে এ আলোচনা উঠে এসেছে।

ট্রাম্পের নারী সহকারীকে নিয়ে গুঞ্জনে ক্ষুব্ধ মেলানিয়া, ডেমোক্র্যাট সিনেটরের মন্তব্যে হোয়াইট হাউসের ক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার এক নারী সহকারীর সম্পর্কের গুঞ্জন নিয়ে চাউর হওয়া খবরে ক্ষুব্ধ হয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টির এক সিনেটর এই সম্পর্ক নিয়ে রসিকতা করার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৮০ বছরে পা দিলেন ট্রাম্প; ইমেজ সংকট কাটাতে হোয়াইট হাউসে পেশিবহুল আয়োজন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ৮০তম জন্মদিন পালন করছেন হোয়াইট হাউসের দক্ষিণ লনে মিক্স মার্শাল-আর্ট ইউএফসি ফাইটিং আয়োজনের মধ্য দিয়ে। ঘটা করে নিজের পৌরুষত্ব বা ‘ম্যাচো’ ইমেজ প্রদর্শনের এই আয়োজন এমন এক সময়ে করা হচ্ছে, যখন দ্বিতীয় মেয়াদে তার ব্যক্তিগত ভাবমূর্তি ও নেতৃত্বের শক্তি নিয়ে খোদ মার্কিনিদের মধ্যেই সংশয় তৈরি হয়েছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মামদানির উত্থানে তোলপাড় যুক্তরাষ্ট্র থেকে ভারত
মার্কিন রাজনীতিতে জোহরান মামদানির উত্থানে তোলপাড় যুক্তরাষ্ট্র থেকে সুদূর ভারত। বলা যায়, মুসলিম মামদানি দুশ্চিন্তার ভাঁজ ফেলেছেন মোদি সমর্থকদের কপালেও। বিশ্লেষকরা বলছেন, ঠোঁটকাটা এ ডেমোক্র্যাট নেতার স্পষ্টবাদিতায় ক্ষুব্ধ ভারতীয়রা। ভোটের দিন পর্যন্ত উগান্ডায় জন্ম বলে মার্কিন নাগরিকত্ব বাতিল ও যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার দাবিসহ নানা বিদ্বেষমূলক বাধা পেরিয়ে জিতেছেন মামদানি।

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি
নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও ভারতীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জোহরান মামদানি। মেয়র নির্বাচনের আগাম ভোটে এগিয়ে ছিলেন তিনি।

অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগে মেটার ২০ কর্মী ছাঁটাই
অভ্যন্তরীণ তথ্য ফাঁসের অভিযোগে ২০ কর্মীকে ছাঁটাই করেছে মেটা। বিষয়টি নিশ্চিত করেছে এনডিটিভি। তাদের বিরুদ্ধে অভিযোগ, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক গোপন তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দেয় তারা।

রাশিয়া-চীন সম্পর্ক: বৈশ্বিক রাজনীতির অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে
রাশিয়া-চীন কৌশলগত দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন বৈশ্বিক রাজনীতিতে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল (মঙ্গলবার, ২১ জানুয়ারি) ভিডিও কনফারেন্সে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর মস্কো-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠায় একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন চীনা প্রেসিডেন্ট।

অর্ধশতকের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানছেন বাইডেন
যুক্তরাষ্ট্রে অতি ধনী অলিগার্করা শিকড় গেড়ে মার্কিনদের গণতন্ত্র ও অধিকার খর্ব করছে। ওভাল অফিসে বিদায়ী ভাষণে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৫ মিনিটের এই ভাষণে মার্কিন ও বিশ্ব রাজনীতির পাশাপাশি উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জলবায়ুসহ বেশ কিছু বৈশ্বিক প্রসঙ্গ। আগামী সোমবার (২০ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে শেষ হচ্ছে জো বাইডেনের অর্ধশতকের রাজনৈতিক অধ্যায়।