আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে মহাসড়কের দুই পাশ থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানটি দুপুর পর্যন্ত চলে।
এসময় মহাসড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকানপাট ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।
আরও পড়ুন:
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মহাসড়কের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ বা দখলের চেষ্টা করা হলে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়।





