 as it orbits its host star-320x167.webp)
সৌরজগতের বাইরে প্রথমবার মিললো বেতার সংকেত; নেপথ্যে কী
সৌরজগতের বাইরের একটি গ্রহ থেকে প্রথমবারের মতো সরাসরি বেতার সংকেত (রেডিও সিগন্যাল) শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে এই সংকেত কোনো ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ নয়, বরং গ্রহটিতে থাকা এক বিশাল ও শক্তিশালী চৌম্বকক্ষেত্রের উপস্থিতি নির্দেশ করছে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কিডস স্পেস ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত
মহাকাশ বিজ্ঞানের প্রতি শিশু-কিশোরদের আগ্রহী করে তোলার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার বৃহত্তম কিডস স্পেস ক্যাম্প ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করেছে স্পেস ইনোভেশন ক্যাম্প। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) দিনব্যাপী স্পেস ক্যাম্পটির আয়োজন করা হয়। যেখানে সারা বাংলাদেশের ৮৫টি স্কুলের শিশু-কিশোররা অংশগ্রহণ করে।

মহাকাশে বাড়ছে পরমাণু শক্তির ব্যবহার
বিতর্কিত জ্বালানির উৎস পরমাণু শক্তি পৃথিবী আর মহাকাশ একসঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে। চাঁদে ঘাঁটি কিংবা মহাকাশে অনুসন্ধান সব সীমাবদ্ধতা থেকে বের করে নিতে কাজ করতে পারে পারমাণবিক শক্তি। ২০১২ সালের আগস্টে মহাকাশযান ভয়েজার ওয়ান সৌরজগতের বাইরে চলে যায়, যা পৃথিবী থেকে তো বটেই সূর্য থেকেও ১ হাজার ৮০০ কোটি কিলোমিটার দূরে।

পরমাণু শক্তি ইঞ্জিনের আধিপত্য বাড়ছে মহাকাশে
মহাকাশে আধিপত্য বাড়ছে পরমাণু শক্তির। পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদে আর মহাকাশে যান পাঠাতে ভবিষ্যতে আরও বাড়বে পরমাণু ইঞ্জিনের ব্যবহার। সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত বিশ্লেষণধর্মী প্রতিবেদন বলছে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যেই মহাকাশে পরমাণু শক্তিচালিত যান পাঠাবে ইউরোপ আর যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। তবে এক্ষেত্রে নিরাপদে মহাকাশ যাত্রাকেই প্রাধান্য দিচ্ছেন গবেষকরা।

মহাকাশ বিজ্ঞানে শিশু-কিশোরদের উৎসাহ দিতে অনুষ্ঠিত হচ্ছে এস্ট্রনট ক্যাম্প
মহাকাশ বিজ্ঞানকে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এস্ট্রনট ক্যাম্প।