Recent event

নিজ নির্বাচনি এলাকায় সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী মিন্টু

হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী মিন্টু
হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী মিন্টু | ছবি: এখন টিভি
0

নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞাঁ-সোনাগাজীতে) সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে হটলাইন চালু করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।

তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে লেখেন, ‘ফেণী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম মুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন।’

আরও পড়ুন:

এ পোস্টে তিনি সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ও নির্ভয়ে তথ্য দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনাদের দেয়া তথ্য গোপন রাখা হবে।’

অভিযোগ জানাতে ০১৭৩০-০০৪৮৪৪ নম্বরে কল করার জন্য বলা হয়। এছাড়া অনলাইনে (www.aamintoo.com) ভিজিট করতে বলা হয়।

এসএইচ