
থার্ড টার্মিনাল প্রকল্প নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে: বেবিচক
রাজধানীর উত্তরায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকে ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দেশের এভিয়েশন খাত সম্পর্কে গণমাধ্যমকর্মীদের কারিগরি ও বাস্তবভিত্তিক জ্ঞান আরও সমৃদ্ধ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ‘সিভিল এভিয়েশন অ্যান্ড এয়ার ট্রাফিক অপারেশন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। আজ (সোমবার, ২০ জুলাই) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আংশিকভাবে আকাশসীমা খুললো ইরান
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঘোষণা করেছে দেশের পূর্বাঞ্চল দিয়ে অতিক্রমকারী আন্তর্জাতিক ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা পুনরায় খুলেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বেবিচক চেয়ারম্যান মঞ্জুর কবীরকে প্রত্যাহার
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) তাকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

থার্ড টার্মিনাল বুঝে নিচ্ছে জাপান, ডিসেম্বরে চালুর রূপরেখা
জট খুলছে থার্ড টার্মিনালের, জুলাইয়ে বুঝে নিয়ে ডিসেম্বরে চালুর রূপরেখা তৈরি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ১৫ বছরের জন্য টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হচ্ছে জাপানকে। আর দু’বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

জুনে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর প্রত্যাশা বেবিচকের
রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের ফলে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনা ও বিজিপির ৩৪ সদস্যসহ ৪০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ছয়জন সীমান্ত অতিক্রম করে মাদকপাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাভোগকারী আসামি। মিয়ানমারের একটি বিশেষ ফ্লাইটে ফেরত যায় তারা। এর মধ্যে দিয়ে কক্সবাজার বিমানবন্দরে শুরু হলো আন্তর্জাতিক টেস্ট ফ্লাইট চলাচলও। এছাড়া আগামী জুনেই এই বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালানো হবে বলে প্রত্যাশা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূইয়া।

তৃতীয় টার্মিনালের অপারেশনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুত হচ্ছে বিমান
গ্রাউন্ড হ্যাংন্ডলিং সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে গেলো ছয় মাসে প্রায় ৯০ কোটি টাকার যন্ত্রপাতি যুক্ত হয়েছে বিমানের জিএসই বিভাগে। আগামী ছয় মাসে আরও প্রায় ১৫০ কোটির টাকার যন্ত্রপাতি যুক্ত হবে। আজ (বুধবার, ৫ মার্চ) নতুন যন্ত্রপাতির কমিশনিং কার্যক্রম উদ্বোধন করে বিমানের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, তৃতীয় টার্মিনালের অপারেশনকে সামনে রেখে পুরোদমে প্রস্তুত হচ্ছে বিমান। আর সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, তৃতীয় টার্মিনাল পরিচালনায় আন্তর্জাতিক মান বজায় রাখতে কোনো ছাড় দেয়া হবে না।

শাহজালালে বোমা আতঙ্ক: 'হোয়াটসঅ্যাপে আসে ম্যাসেজ, নম্বরটি ছিল পাকিস্তানি'
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোমা হামলা তথ্যের বিষয়টি হোয়াটসঅ্যাপে ম্যাসেজের মাধ্যমে আসে এবং সেই নম্বরটি পাকিস্তানি ছিল বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া। আজ (বুধবার, ২২ জানুয়ারি) বিকেলে পুরো ঘটনার ব্যাখ্যা দিতে গণমাধ্যমে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

আগামী বছরের মাঝামাঝিতে খুলে দেয়া হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া বলেছেন, আগামী বছরের মাঝামাঝিতে খুলে দেয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তিনি বলেন, ‘আর দুই সপ্তাহের মধ্যেই প্রবাসীদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের কাজ শেষ হয়ে যাবে। যেখানে প্রবাসীরা স্বল্পমূল্যে খাবার খেতে পারবে।’

বাংলাদেশে যাত্রা শুরু করলো ইথিওপিয়ান এয়ারলাইন্স
আফ্রিকার শীর্ষ বিমানসংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে যাত্রা শুরু করেছে। আজ (রোববার, ৩ নভেম্বর) সকালে ১৭২ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছে ৭৮৭-৯০০ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত উদ্বোধনী ফ্লাইটটি। এসময় ওয়াটার স্যালুট দিয়ে ফ্লাইটটিকে স্বাগত জানায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

বন্যায় আকাশপথে যাত্রী বৃদ্ধি; টিকিটের দাম না বাড়ানোর আহ্বান বেবিচক চেয়ারম্যানের
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, দেশে চলমান বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্থ হওয়ায় আকাশ পথে যাত্রীদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে। তাই সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষকে কোন বাড়তি ভাড়া আদায় না করার বিষয়েও অবগত করা হয়েছে। এছাড়া এয়ারলাইন্স কোম্পানীগুলোকে বাড়তি ফ্লাইট দিয়ে যাত্রীসেবা বৃদ্ধির ব্যাপারে অনুরোধ করেছেন এবং সে অনুযায়ী কোম্পানীগুলো ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও তিনি জানান।