বিসিবি সভাপতি
বিসিবি সভাপতিকে পাশে পেলেন পুলিশি হেনস্তার শিকার নাঈম

বিসিবি সভাপতিকে পাশে পেলেন পুলিশি হেনস্তার শিকার নাঈম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধর ও হেনস্তার ঘটনার পর নাঈমের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তামিম ইকবাল এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

ব্যক্তিগত পরিচয় নয়, ইন্টেনশনই মুখ্য—নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম

ব্যক্তিগত পরিচয় নয়, ইন্টেনশনই মুখ্য—নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম

‘ব্যক্তিগত পরিচয় যাইই থাকুক না কেন, আমার কাছে কার কী ইন্টেনশন (নিয়ত), সেটাই মুখ্য। আমি আশা করি, আজকের নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট সঠিক পথে এগোবে। ক্রিকেটের ওপর কোনো কিছু স্যাক্রিফাইস (আপস) করা হবে না।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েই এমন বার্তা দিয়েছেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল খান।

পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি তামিম

পরিচালকদের ভোটে বিসিবির নতুন সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ঢাকার ক্লাব থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর এবার পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল।

কাউন্টির আদলে নতুন রূপে সাজবে দেশের ক্রিকেট; বিসিবি সভাপতির একাধিক পরিকল্পনা

কাউন্টির আদলে নতুন রূপে সাজবে দেশের ক্রিকেট; বিসিবি সভাপতির একাধিক পরিকল্পনা

নতুন ক্রিকেটার তুলে আনতে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে কাউন্টি ফরম্যাটের আদলে ঢেলে সাজাতে চান তামিম ইকবাল। দর্শকদের কথা মাথায় রেখে মিরপুরে হোম অব ক্রিকেটের পূর্ব গ্যালারিতে বসাতে চান ক্যানোপি। এছাড়া বিদ্যুৎ সমস্যার সমাধানেও পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে চান তিনি। গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট।

বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্ত, ক্রীড়া প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি— অনিশ্চয়তায় বিসিবির ভবিষ্যৎ

বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্ত, ক্রীড়া প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি— অনিশ্চয়তায় বিসিবির ভবিষ্যৎ

সব জল্পনা-কল্পনাকে দূরে সরিয়ে দেশে ফিরেই মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বুলবুলের বোর্ডের বিরুদ্ধে চলছে তদন্ত। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ নিয়োগপ্রাপ্তদের। এর মধ্যেই আসন্ন নিউজল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা।

বিসিবি সভাপতির দেশ ছাড়ার সংবাদ ‘গুজব’

বিসিবি সভাপতির দেশ ছাড়ার সংবাদ ‘গুজব’

দেশ ছেড়েছেন বুলবুল, চলে গেছে অস্ট্রেলিয়ায়। গতকাল রাত থেকেই এমন নানা সংবাদ প্রকাশিত হলেও দেশেই আছেন বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে এসে অংশ নিয়েছেন নানা কার্যক্রমে।

বিশ্বকাপের ভেন্যু স্থানান্তর ইস্যুতে আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

বিশ্বকাপের ভেন্যু স্থানান্তর ইস্যুতে আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু স্থানান্তরে আইসিসির কাছ থেকে এখনো কোনো জবাব পায়নি বিসিবি। তবে নিজেদের দিক থেকে বাংলাদেশ আগের অবস্থানেই রয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে তামিম ইস্যুতেও নিজের মতামত জানিয়েছেন বিসিবি সভাপতি।

জয়ের জন্য টিম স্পিরিটই বড় শক্তি: বিসিবি সভাপতি

জয়ের জন্য টিম স্পিরিটই বড় শক্তি: বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিটকে বড় শক্তি হিসেবে দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ধারাবাহিকতা ও ইতিবাচক মনোভাব বজায় রাখতে পারলে, টাইগাররা সুপার ফোরেও ভালো করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিসিবি সভাপতির পদ থেকে অপসারণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফারুক আহমেদের রিট

বিসিবি সভাপতির পদ থেকে অপসারণ চ্যালেঞ্জ করে হাইকোর্টে ফারুক আহমেদের রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতির পদ থেকে অপসারণ করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন ফারুক আহমেদ।

‘দুর্নীতি’ নয়, বিপিএলে অনিয়ম-অবহেলায় ফারুককে অব্যাহতি, জানালেন ক্রীড়া উপদেষ্টা

‘দুর্নীতি’ নয়, বিপিএলে অনিয়ম-অবহেলায় ফারুককে অব্যাহতি, জানালেন ক্রীড়া উপদেষ্টা

দুর্নীতির কারণে নয়, বরং বিপিএলে অনিয়ম ও দায়িত্বে অবহেলার কারণেই ফারুক আহমদকে সরানো হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। গঠনতন্ত্র মেনে তাকে অপসারণ করায় আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা নেই বলেও জানান তিনি। আগামী নির্বাচনে স্বচ্ছপ্রক্রিয়ার মাধ্যমে পরিচালক নির্বাচিত হবেন বলেও জানান ক্রীড়া উপদেষ্টা।

বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

বিসিবি সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ। পরিচালকদের অনাস্থা এবং বিপিএলের পারিশ্রমিক ইস্যুতে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর মধ‍্য দিয়ে বিসিবি সভাপতির পদে থাকার বৈধতা হারালেন তিনি।

ফারুকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ; ক্রীড়া মন্ত্রণালয়ে বোর্ড পরিচালকদের অনাস্থার চিঠি

ফারুকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ; ক্রীড়া মন্ত্রণালয়ে বোর্ড পরিচালকদের অনাস্থার চিঠি

বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর অনাস্থা চিঠি পাঠিয়েছেন বোর্ডের ৮ পরিচালক। তাদের অভিযোগ, বোর্ড সভাপতির স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের কারণে স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটছে। পাশাপাশি দুর্নীতির অভিযোগসহ সভাপতির নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দেশের ক্রিকেটের মান ক্ষুণ্ন ঘটছে বলেও অভিযোগ করেন তারা।