বিশ্লেষক
মার্কিন কূটনৈতিক দক্ষতা পৌঁছেছে তলানিতে— মত বিশ্লেষকদের

মার্কিন কূটনৈতিক দক্ষতা পৌঁছেছে তলানিতে— মত বিশ্লেষকদের

মার্কিন কূটনৈতিক দক্ষতা একেবারে তলানিতে পৌঁছেছে। কাতারে ইরানের বাঘা বাঘা রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার জন্য ট্রাম্প জামাতা জেরেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফকে পাঠানোর জেরে এমন মন্তব্য বিশ্লেষকদের।

জ্বালানি সংকট মোকাবিলায় ‘ডে-লাইট সেভিং’ পদ্ধতির প্রস্তাব

জ্বালানি সংকট মোকাবিলায় ‘ডে-লাইট সেভিং’ পদ্ধতির প্রস্তাব

জ্বালানি সংকটের স্থায়ী সমাধানে দিনের আলোভিত্তিক অর্থনীতি উত্তম বিকল্প হতে পারে বলে মত বিশ্লেষকদের। বিদ্যুতের ওপর চাপ কমাতে স্থায়ীভাবে এই নিয়ম বলবৎ রাখার কথা বলছেন তারা। ডে লাইট সেভিং পদ্ধতিতে যেতে পারলে দেশের হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলে মত তাদের।

নির্বাচনে সহিংসতার শঙ্কা; ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ

নির্বাচনে সহিংসতার শঙ্কা; ইসি ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার তাগিদ

বিগত কয়েক নির্বাচনের দিনের তুলনায় এবার নির্বাচনের দিন সহিংসতার ঘটনা বাড়তে পারে। এমনটাই শঙ্কা নির্বাচন বিশ্লেষকদের। এসব ঘটনা রোধে ইসির শক্ত অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকার তাগিদ তাদের। অন্যদিকে, নির্বাচনের পরিবেশ সন্তোষজনক দাবি করে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয় বিবেচনায় আইনশৃঙ্খলায় গুরুত্ব দেয়া হচ্ছে।

রাজধানীতে পণ্য পরিবহনে চাঁদাবাজি, ক্রেতার ওপরই অতিরিক্ত ব্যয়ের ভার

রাজধানীতে পণ্য পরিবহনে চাঁদাবাজি, ক্রেতার ওপরই অতিরিক্ত ব্যয়ের ভার

রাজধানীতে পণ্য পরিবহনে থামছেই না চাঁদাবাজি। পথে পথে চাঁদা দিতে গিয়ে বাড়তি অর্থ গুণতে হচ্ছে ব্যবসায়ীদের। অতিরিক্ত ব্যয়ের বোঝা এসে পড়ছে সাধারণ ক্রেতার ওপর। এছাড়া চাঁদাবাজির কারণে পণ্য পরিবহনেও লাগছে বাড়তি সময়। বাজার বিশ্লেষকরা বলছেন, শুধু চাঁদাবাজি বন্ধ হলেই পণ্যের দাম অন্তত ২৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।

কঠিন হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব নয়

কঠিন হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব নয়

রোহিঙ্গা প্রত্যাবাসন কঠিন তবে অসম্ভব নয়। প্রত্যাবাসন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে কূটনৈতিকভাবে 'বড় অগ্রগতি' মনে করলেও আরাকান আর্মির সঙ্গে বোঝাপড়া ছাড়া তাদের ফেরানো প্রায় অসম্ভব বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অন্যদিকে নিজ দেশে ফিরতে আগ্রহী হলেও তাদের ফেরার মতো নিরাপদ পরিবেশ রাখাইনে নেই বলছেন রোহিঙ্গা নেতারা।

ট্রাম্পের শুল্কনীতির আঁচে নতুন রেকর্ডের পথে স্বর্ণের দাম

ট্রাম্পের শুল্কনীতির আঁচে নতুন রেকর্ডের পথে স্বর্ণের দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া শুল্কনীতির আঁচ লেগেছে বিশ্বের স্বর্ণের বাজারে। বিশ্ববাজারে নতুন রেকর্ড স্পর্শের দ্বারপ্রান্তে স্বর্ণের দাম। বিশ্লেষকরা বলছেন, ক্রিপ্টো, বিট কয়েন বা ডলারের বিপরীতে নির্ভরযোগ্য বিনিয়োগ হিসেবে স্বর্ণকে অগ্রাধিকার দিচ্ছেন ভোক্তা ও ব্যবসায়ীরা। অর্থনীতিবিদদের ধারণা, ডলার কেন্দ্রিক অর্থনীতির আধিপত্য ফুরালে বিনিময়ের মাধ্যম হিসেবে স্বর্ণের বিকল্প পাওয়া যাবে না।

আসাদের পতন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাবমূর্তিতে বড় আঘাত

আসাদের পতন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাবমূর্তিতে বড় আঘাত

সিরিয়ায় বাশার আল-আসাদের পতন ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার জন্য ধাক্কা শুধু নয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাবমূর্তিতেও বড় আঘাত। আসাদকে আশ্রয় দেয়া মস্কো মধ্যপ্রাচ্যে নিজেদের নীতি বদলাবে না, মত বিশ্লেষকদের। অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে আসাদের নীরব মিত্র চীনেরও মধ্যপ্রাচ্যে পা রাখার চেষ্টায় ভাটা পড়েছে আসাদের পতনে।

নোবেল শান্তি পুরস্কার পরমাণু শক্তিধরদের জন্য বার্তা:  জাতিসংঘ

নোবেল শান্তি পুরস্কার পরমাণু শক্তিধরদের জন্য বার্তা: জাতিসংঘ

পারমাণবিক হামলা ও হত্যাযজ্ঞের সাক্ষী জাপানের প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা, রাশিয়ার পারমাণবিক হামলার হুমকির বিরুদ্ধে এক ধরনের বার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ১৯৪৫ সালে চালানো পারমাণবিক হামলার তেজষ্ক্রিয়তায় ভুক্তভোগী লাখো মানুষের জন্য আজও কাজ করছে শান্তিতে নোবেলজয়ী নিহোন হিদানকিয়ো নামের সংগঠনটি। এ পুরস্কার বিশ্বের সকল পরমাণু শক্তিধর রাষ্ট্রের জন্য বার্তা, বলছে জাতিসংঘ। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক উত্তেজনার এ সময়ে সংকট নিরসনে ভূমিকা রাখতে পারে এ পুরস্কার।

রাষ্ট্র সংস্কারের ধারা ও পদ্ধতির সূচনা করতে হবে অন্তর্বর্তী সরকারকেই

রাষ্ট্র সংস্কারের ধারা ও পদ্ধতির সূচনা করতে হবে অন্তর্বর্তী সরকারকেই

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে রাষ্ট্র সংস্কার। সংস্কার শব্দটি যতটা জনপ্রিয় হয়ে উঠেছে ততটাই গুরুত্ব এখন জাতীয় পর্যায়ে। তবে সংস্কারের যে আলোচনা সেখানে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব কতটা জনবান্ধব? আর রাজনৈতিক দলগুলোর সব প্রত্যাশা পূরণ এ সরকারের পক্ষে কতটা সম্ভব? বিশ্লেষকরা মনে করছেন, সংস্কারের অগ্রগতির ধারা ও পদ্ধতির সূচনা এ সরকারকেই করতে হবে। এগিয়ে যেতে হবে সব পক্ষের মত নিয়ে।

বুথফেরত জরিপে ভুল, চমকে দিলেন হরিয়ানা রাজ্যের ভোটাররা

বুথফেরত জরিপে ভুল, চমকে দিলেন হরিয়ানা রাজ্যের ভোটাররা

বুথফেরত জরিপ ভুল প্রমাণ করে চমকে দিয়েছেন ভারতের হরিয়ানা রাজ্যের ভোটাররা। তবে জম্মু কাশ্মীরে সরকার গঠন করতে পারলো না বিজেপি। কী বদল আসছে ভারতীয় রাজনীতির সমীকরণে? বিশ্লেষকরা বলছেন, ১৮তম লোকসভা নির্বাচনের চার মাসের মাথায় প্রথম দুই রাজ্যের বিধানসভা নির্বাচনেই ধারণা মিলবে, দেশটিতে সামনের দিনগুলোতে আঞ্চলিক রাজনীতি কোন পথে যাবে।

স্যামসাংয়ের আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করবে অ্যাপল

স্যামসাংয়ের আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করবে অ্যাপল

আনুষ্ঠানিকভাবে এখনো আইফোন ১৬ সিরিজ বাজারে আসেনি। এরই মধ্যে ১৮ সিরিজের বিভিন্ন তথ্য প্রকাশ করছেন অ্যাপলের অন্যতম বিশ্লেষক মিং-চি-কু। তার তথ্যানুযায়ী, নতুন প্রজন্মের আইফোনের ক্যামেরায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট। বর্তমানে আইফোনের ক্যামেরায় সনির ইমেজ সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। তবে প্রযুক্তিবিদদের মতে, আগামী দুই বছরের মধ্যে এতে পরিবর্তন আসবে। গিজমোচায়নায় প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।