ভোটের ট্রেনের গন্তব্য শেষ স্টেশনের খুব কাছেই। প্রস্তুত রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে নির্বাচন কমিশন সব পক্ষই।
২৪'র গণঅভ্যুত্থানের পর হতে যাওয়া এই নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন বলা হলেও সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় সংঘাত-সহিংসতার ঘটনায় শঙ্কায় যোগ হয়েছে ভিন্নমাত্রা। ভোটের প্রচারণা হামলার স্বীকার নারী-বৃদ্ধ অনেকেই। এতে বিগত ১ মাসে ৪’শ ৩৯ টি আচরণবিধি ভঙ্গে ৩১ লাখের বেশি জরিমানা করা হলেও এসব যেন থামছেই না। বিগত ৩ নির্বাচনে এমন সহিংসতার ঘটনায় প্রায় অর্ধশতের বেশি প্রাণহানি ঘটে। আহতের সংখ্যা দাঁড়ায় কয়েক হাজারে। এসব নির্বাচনে তুলনামূলকভাবে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে পিছুটান থাকলেও এবারের নির্বাচনের আবহে লড়াইয়ের মাত্রা বাড়ছে কয়েকগুণে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত কয়েক নির্বাচনের দিনের তুলনায় এবার নির্বাচনের দিন সহিংসতার ঘটনা বাড়তে পারে। এসব ঘটনা রোধে ইসির শক্ত অবস্থান ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকার বিকল্প নেই।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জিততে হবে, আমাদের যেতে হবে। আমাদের যাওয়া ছাড়া বিকল্প নেই। জনগণের রায়কে মেনে নেয়ার সংস্কৃতির যে ঘাটতি ইত্যাদির কারণেই কিন্তু নির্বাচন করা হয় শুধু জয়ের জন্য৷ গণরায়ের জন্য ঠিক নয়।’
আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, ‘নির্বাচনের দিনের ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি থাকা খুব জরুরি বলে আমি মনে করি। কারণ ওইদিন বেশি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এবং নির্বাচনের ফলাফল কাউন্টিং এর দিনগুলোতে।’
এদিকে এখন টেলিভিশনের সাথে একান্ত আলাপে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক।
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘অতীতের নির্বাচনের আগ মুহূর্তগুলোতে কি পরিস্থিতি ছিলো বা এখন কি আছে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে পরিবেশ পরিস্থিতি সন্তোষজনক বলেই বিবেচিত।’
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয় বিবেচনায় আইনশৃঙ্খলায় গুরুত্ব দেয়া হচ্ছে জানিয়ে এই কমিশনার বলছেন, ভোটকেন্দ্রে এবার
ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘এখন ঝুঁকিপূর্ণ কেন্দ্র আবার নির্বাচনের দিন সেটা আবার ঝুঁকিপূর্ণ থাকে না। দেখা গেছে যে যে কেন্দ্র নিয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, মানুষের মধ্যেও সেটা প্রভাব বিস্তার করে সেখানে দেখা যাবে যে ভোটারের টার্ন আউট বেশি হবে।’
আচরণবিধির বিষয়ে ইসির শক্ত অবস্থানসহ নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।





