চাকরির সুযোগ দিচ্ছে বিকাশ, থাকছে না বয়সসীমা

বিকাশ ও চাকরির বাজার
বিকাশ ও চাকরির বাজার | ছবি: এখন টিভি
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ লিমিটেড।মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটির বিজনেস সেলস বিভাগ ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: ম্যানেজার/ডেপুটি জেনারেল ম্যানেজার

আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ

পদসংখ্যা: ১টি

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে প্রার্থীর বিবিএ ডিগ্রিধারী হতে হবে। ফিনটেক, টেলিযোগাযোগ অথবা আর্থিক পরিষেবা খাতে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। এ পদে আবেদনের জন্য ৬ থেকে ৮ বছর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে। আবেদনের জন্য কোনো বয়সসীমার উল্লেখ নেই। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস