‘রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার’

বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির |
বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির | | ছবি: সংগৃহীত
0

রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) সকালে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘রপ্তানি খাতে উন্নয়নের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জন করাই সরকারের মূল চ্যালেঞ্জ। জানান রমজান মাসসহ সারাবছর খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজারের পরিস্থিতি স্থিতিশীল রাখতে ধারাবাহিকভাবে কাজ করবে সরকার।’

আরও পড়ুন:

এছাড়াও নতুন কর্মসংস্থান সৃষ্টি, এআই সেন্টার চালু, শিল্পকারখানা তৈরিতে সরকার কাজ করবে বলে জানান তিনি। এদিকে, সিলেটের উন্নয়নে ইশতেহারের প্রতিটি পরিকল্পনা আগামী ৫ বছরে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী।

ইএ