বাকবিতণ্ডা
ভ্রূণ হত্যায় অভিযুক্ত ছাত্রশিবিরের জিসানকে ঘিরে সংসদে বাকবিতণ্ডা

ভ্রূণ হত্যায় অভিযুক্ত ছাত্রশিবিরের জিসানকে ঘিরে সংসদে বাকবিতণ্ডা

ভ্রূণ হত্যায় বাধ্য করার অভিযোগে আলোচিত কুমিল্লার লাকসামের ছাত্রশিবির নেতা জিসানকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে জাতীয় সংসদে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংসদে সরকারদলের সঙ্গে বিরোধীদলের বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কে টানাপড়েন, উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণের পরামর্শ

রাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কে টানাপড়েন, উভয় পক্ষকে দায়িত্বশীল আচরণের পরামর্শ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্কে পড়েছে টানাপড়েন। বেশ কিছু ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। সাম্প্রতিক সময়ে ফাইল আটকে রাখা নিয়ে রেজিস্ট্রারের সঙ্গে রাকসুর জিএসের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় আলোচনা সমালোচনা। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের এ সংকটে উভয় পক্ষকে আরও দায়িত্বশীল আচরণ করার পরামর্শ শিক্ষক প্রতিনিধিদের।

নেত্রকোণায় ছুরিকাঘাতে দোকানদার নিহত, আটক ১

নেত্রকোণায় ছুরিকাঘাতে দোকানদার নিহত, আটক ১

নেত্রকোণার কলমাকান্দায় বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে পুলিনুজ দারিং (৪৬) নামে এক দোকানদার নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক আইয়ুব ম্রং নামে একজনকে আটক করেছে বলে। আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান।

ইবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বাস আটকে বিক্ষোভ

ইবির নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বাস আটকে বিক্ষোভ

কুষ্টিয়া শহরতলীর চৌড়হাসে স্টুডেন্ট ভাড়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের এক নারী শিক্ষার্থী রাফসানা আক্তার ঝুমাকে মারধরের অভিযোগ উঠেছে। আজ (মঙ্গলবার, ১৫ জুলাই) দুপুরে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুষ্টিয়া-ঝিনাইদহ রুটের ৪টি বাস আটকে বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ করেন।

নোয়াখালীতে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলা, আহত ৬

নোয়াখালীতে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলা, আহত ৬

নোয়াখালীর সেনবাগে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় দুই প্রবাসীসহ ৬ জন আহত হয়েছেন। আজ (রোববার, ১৪ জুলাই) বিকাল ৪ টায় সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের ফকিরহাট বাজারে সালিশি বৈঠক বসে। বাকবিতণ্ডার জেরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় আহতরা থানায় অভিযোগ দিয়েছেন।

দর্শনার্থীর সাথে বাকবিতণ্ডা: রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারী বাড়িতে হামলা-ভাঙচুর

দর্শনার্থীর সাথে বাকবিতণ্ডা: রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারী বাড়িতে হামলা-ভাঙচুর

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারী বাড়িতে এক দর্শনার্থীর সাথে নিরাপত্তা কর্মীদের বাকবিতন্ডার জেরে কাছারী বাড়ীতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। আজ (মঙ্গলবার, ১০ জুন) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত

নেত্রকোণায় জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত

নেত্রকোণার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে আবুল কালাম নামে একজন নিহত হয়েছেন। আজ (রোববার, ১৮ মে) দুপুরে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

থানায় হামলা: কুমিল্লা উপজেলা বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

থানায় হামলা: কুমিল্লা উপজেলা বিএনপির ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লার মুরাদনগর থানা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের ওপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহবায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল (সোমবার, ২৫ মার্চ) রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ৬ কর্মীকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এতে অজ্ঞাতনামা আরো ৭০/৮০ জনকে আসামি করা হয়েছে।

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

বগুড়া সদরে মধ্যরাতে বাড়িতে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল (শুক্রবার) দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ছকিনা বেগম (৩৫) ও তার মা আনোয়ারা বেগম (৫৮)।

উল্টোপথে যান চলাচলে আইনানুগ ব্যবস্থা জোরদারের ঘোষণা ডিএমপির

উল্টোপথে যান চলাচলে আইনানুগ ব্যবস্থা জোরদারের ঘোষণা ডিএমপির

উল্টো পথে যান চলাচলে আইনানুগ ব্যবস্থা জোরদারের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল (শনিবার) ডিএমপির কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচল না করার বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

৬ ঘণ্টা বাকবিতণ্ডার পরও ইওলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

৬ ঘণ্টা বাকবিতণ্ডার পরও ইওলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

৬ ঘণ্টা ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার পরেও দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন সুক ইওলকে গ্রেপ্তার করতে পারেনি দেশটির পুলিশ। ক্ষমতার অপব্যবহার ও দেশজুড়ে সামরিক আইন জারির সিদ্ধান্ত নেয়ায় গেল ডিসেম্বরের পার্লামেন্টে অভিশংসিত হন ইওল। চলতি সপ্তাহের শুরুতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট। পরপর ৩ বার আদালতের সমন উপেক্ষা করলে শুক্রবার সকালে মধ্য সিউলে প্রেসিডেন্টের বাসভবনের জড়ো হয় পুলিশ।

সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বাকবিতণ্ডা

সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বাকবিতণ্ডা

সিরিয়ার আলেপ্পো শহর দখলের পর হামার দখল নিয়ে সরকারি বাহিনীর সঙ্গে তুমুল লড়াই চলছে বিদ্রোহীদের। সিরিয়ায় মার্কিন একটি ঘাঁটির কাছে রকেট হামলার প্রতিক্রিয়ায় পাল্টা বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে, সিরিয়া ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাকবিতণ্ডায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।