ফল
দেখতে যেন আপেল, জাপানের জাতীয় ফলের চাষে আগ্রহ বাড়ছে যশোরে!

দেখতে যেন আপেল, জাপানের জাতীয় ফলের চাষে আগ্রহ বাড়ছে যশোরে!

যশোরে চাষ হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন। দেখতে অনেকটা আপেলের মতো এই ফল চাষ করে সফল হয়েছেন চৌগাছার এক কৃষক। তার বাগান দেখতে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ, আগ্রহ বাড়ছে পার্সিমন চাষে। কৃষি বিভাগ বলছে, স্থানীয় মাটিতে ফলটির ভালো সম্ভাবনা রয়েছে। চাষ বাড়ানো গেলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও সম্ভব।

ঝিনাইদহে জমজমাট ড্রাগন ফলের বাজার

ঝিনাইদহে জমজমাট ড্রাগন ফলের বাজার

ঝিনাইদহ জেলার মহেশপুরের গৌরীনাথপুর বাজারে এখন চলছে ড্রাগন ফলের জমজমাট বেচাকেনা। ‘ড্রাগনের রাজধানী’ হিসেবে খ্যাত এ বাজারে প্রতিদিন প্রায় ১০০টি আড়তে কেনা-বেচা হচ্ছে কয়েক কোটি টাকার ফল। স্থানীয় চাহিদা মিটিয়ে এ ড্রাগন চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। নিজ জেলায় বড়ো বাজার আর ন্যায্য মূল্য পাওয়ায় খুশি চাষিরা। তবে ফলটির নিরাপদ উৎপাদন নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা।

টাঙ্গাইলে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) সকালে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এ মেলার আয়োজন করা হয়।

হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

‘করব মোরা ফল চাষ,সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) বেলা ১২টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিসের সামনে এ ফল মেলা অনুষ্ঠিত হয়।

আমের জেলায় এবার লাল আঙুরে সাফল্য

আমের জেলায় এবার লাল আঙুরে সাফল্য

চাঁপাইনবাবগঞ্জে কৃষিতে যুক্ত হলো লাল আঙুর। আমের জন্য পরিচিত এ জেলায় প্রথমবারের মতো রাশিয়ার বাইকুনুর জাতের আঙুর বাণিজ্যিকভাবে আবাদ করা হচ্ছে। বর্তমানে বাগানজুড়ে থোকায় থোকায় ঝুলছে লাল আঙুর। দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই স্বাদেও মিষ্টি ও রসালো। সফল এ পরীক্ষামূলক চাষ স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে।

সবুজ নাকি লাল: কোন আঙুর স্বাস্থ্যের জন্য বেশি উপকারী? জেনে নিন পুষ্টিবিদের মতামত

সবুজ নাকি লাল: কোন আঙুর স্বাস্থ্যের জন্য বেশি উপকারী? জেনে নিন পুষ্টিবিদের মতামত

আঙুর একটি সুস্বাদু এবং জনপ্রিয় ফল (Popular fruit), যা অ্যান্টিঅক্সিডেন্ট ও নানা পুষ্টিগুণে ভরপুর। বাজারে সাধারণত লাল এবং সবুজ—এই দুই রঙের আঙুর সবচেয়ে বেশি দেখা যায়। উভয়েরই রয়েছে চমৎকার স্বাস্থ্য উপকারিতা (Health benefits)। তবে পুষ্টিগুণের বিচারে কোনটি বেশি কার্যকর এবং মানুষ কেন নির্দিষ্ট একটির দিকে বেশি ঝুঁকে থাকে, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে।

চাঁদপুরের বাজারে বাড়তি ফলের দাম

চাঁদপুরের বাজারে বাড়তি ফলের দাম

সারা দিন রোজা রেখে ইফতারের টেবিলে ফল রাখতে পছন্দ করেন অনেকেই। কিন্তু রমজান মাসকে ঘিরে চাঁদপুরের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের ফলের‌ দাম। এতে করে বাজেট মেলাতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর সকাল ১০টায় প্রকাশ করা হবে। আজ (সোমবার, ১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিদিন একটি আপেল: প্রাকৃতিক মিছরি, সুস্থতার নিশ্চয়তা

প্রতিদিন একটি আপেল: প্রাকৃতিক মিছরি, সুস্থতার নিশ্চয়তা

আপেলকে প্রাকৃতিক মিছরি বলা হয়। এটি ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা শরীরকে সুস্থ রাখে। প্রতিদিন একটি আপেল খেলে হজম ভালো থাকে, শক্তি বজায় থাকে এবং ইমিউন সিস্টেম মজবুত হয়। এছাড়া এতে ভিটামিন এ, ভিটামিন কে, ম্যাঙ্গানিজ, বায়োটিন ও প্রয়োজনীয় কার্বোহাইড্রেট রয়েছে, যা হৃদযন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। সকালে আপেল খাওয়ার অভ্যাস সারাদিনের জন্য শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখে এবং দৈনন্দিন জীবনকে স্বাস্থ্যসম্মত করে তোলে।

সাত শিক্ষকের স্কুলে এসএসসিতে ৫ পরীক্ষার্থী, ফেল ৪ জন

সাত শিক্ষকের স্কুলে এসএসসিতে ৫ পরীক্ষার্থী, ফেল ৪ জন

রাজশাহী শিক্ষা বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চর অঞ্চলে অবস্থিত আলাতুলি উচ্চ বিদ্যালয়। এ শিক্ষা প্রতিষ্ঠানে ৭ জন শিক্ষক রয়েছেন। এখান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ পরীক্ষার্থী। এদের মধ্যে ৪ জনই অকৃতকার্য হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) দুপুরে এসএসসির ফল যাচাই করে এই তথ্য জানা গেছে।

মূল্যায়ন পদ্ধতি যথাযথ হওয়ায় প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর

মূল্যায়ন পদ্ধতি যথাযথ হওয়ায় প্রকৃত পাসের হার পাওয়া গেছে: এহসানুল কবীর

এসএসসি ও সমমান পরীক্ষায় এবার যথাযথভাবে উত্তরপত্র মূল্যায়নের ফলে প্রকৃত পাসের হার পাওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবীর।

পাসের হারে দেশসেরা রাজশাহী, তলানিতে বরিশাল বোর্ড

পাসের হারে দেশসেরা রাজশাহী, তলানিতে বরিশাল বোর্ড

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।