টাঙ্গাইলে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলে ফল মেলা
টাঙ্গাইলে ফল মেলা | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৮ জুন) সকালে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় বিভিন্ন ফলের স্টল গুলোতে বিভিন্ন দেশি ও বিদেশি আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা নারিকেলসহ ফল দেখা যায়। এ সময় বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত।

আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশেক পারভেজ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. শোয়েব মাহমুদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ অনেকে।

জেআর