সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা বেড়ে বিভিন্ন ধরনের আঙুর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫০ থেকে ৬০০ টাকা দরে। ৪০০ টাকার আনার বিক্রি হচ্ছে ৪৬০ টাকায়।
এছাড়াও, ২০ টাকা বেড়ে পেঁপে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে, ৪০ টাকা বেড়ে মাল্টা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়, ২৮০ টাকা দরের কমলা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। তাছাড়া তরমুজ, আনারস, আপেল, কলাসহ প্রায় সব ধরনের ফলের দাম বেড়েছে।
আরও পড়ুন:
ক্রেতারা বলছেন, অতিরিক্ত দামের কারণে ফল কিনতে হিমশিম খেতে হচ্ছে তাদের। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের।
ব্যবসায়ীরা বলছেন, রমজানকে ঘিরে ফলের চাহিদা বেড়েছে ব্যাপক হারে। সেই তুলনায় সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে।





