সাইমুম রেজার ঘুষ কেলেঙ্কারিতে ট্রাইব্যুনালের বিচারকাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের ঘুষ কেলেঙ্কারির ঘটনায় ট্রাইব্যুনালের বিচারকাজ প্রশ্নবিদ্ধ হচ্ছে, বিতর্কিত হচ্ছে বলে মনে করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। অভিযুক্ত প্রসিকিউটরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান চিফ প্রসিকিউটর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেন, যা সম্প্রতি ফাঁস হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে আজ (মঙ্গলবার, ১০ মার্চ) চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

আরও পড়ুন:

চিফ প্রসিকিউটর বলেন, ‘দেড় বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব কার্যক্রমের বিষয়ে একটি তদন্ত করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সব মামলার নথিতে অসঙ্গতি পাওয়া মাত্র ব্যবস্থা নেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘অদক্ষ প্রসিকিউটরদের মামলার দায়িত্ব কেড়ে নেয়া হচ্ছে। কিছু মামলার নথি চিফ প্রসিকিউটরের কাছে নিয়ে আসা হয়েছে। প্রসিকিউটর সাইমুম রেজার ঘুষ নেয়ার ঘটনায় ব্যথিত হয়েছি, খুবই কষ্ট পেয়েছি। যা একদম অপ্রত্যাশিত কাজ।’

এফএস