
সেনা কর্মকর্তা-ডিজিএফআইয়ের ‘ভুয়া পরিচয়ে’ প্রতারণার বিষয়ে আইএসপিআরের সতর্কতা
সেনা কর্মকর্তা-ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়ে ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণার কথা উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গাজীপুরে জেলা প্রশাসকের সঙ্গে প্রতারণার চেষ্টা, গ্রেপ্তার ৩
গাজীপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বড় কর্মকর্তা পরিচয়ে জেলা প্রশাসকের কাছ থেকে ৬৫ কোটি টাকা ঋণের সম্মতিপত্রে স্বাক্ষর নেয়ার চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয় থেকে দুইজন ও ঢাকার গুলিস্তান থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী গোলাম রসুল বাদী হয়ে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেছেন।

এমটিএফই প্রতারণা: ৪৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার সিআইডির
অনলাইনভিত্তিক পনজি স্কিম এমটিএফইর মাধ্যমে প্রতারণা করে বিদেশে পাচার করা বিপুল অঙ্কের অর্থের একটি বড় অংশ উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা, গোয়েন্দা বাহিনীর হাতে গ্রেপ্তার
রাজধানীতে অভিযান চালিয়ে মো. আব্দুস সালাম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা বাহিনী। দীর্ঘ দিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয় দিয়ে নিয়োগ বাণিজ্য ও কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আজ (রোববার, ১৫ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানির নামে প্রতারণা, সাবধান করলো ইফা
দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি দেয়ার নামে প্রতারণা হতে সাবধান থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। আজ (রোববার, ১ মার্চ) গণমাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড প্রতারণা থেকে বাঁচতে পুলিশের বিশেষ সতর্কতা
প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে দেশে মোবাইল ব্যাংকিং (Mobile Financial Services - MFS) এবং এটিএম কার্ডের (ATM Card) ব্যবহার আকাশচুম্বী হয়েছে। তবে এর সমান্তরালে বেড়েছে ডিজিটাল প্রতারণা (Digital Fraud)। এই ধরনের প্রতারণা রোধে বাংলাদেশ পুলিশ (Bangladesh Police) প্রতিনিয়ত কাজ করে গেলেও, সামাজিক সচেতনতা (Social Awareness) ছাড়া এই অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে গ্রাহকদের সুরক্ষায় বিশেষ কিছু পরামর্শ প্রদান করা হয়েছে।

নির্বাচনে ধর্মীয় বক্তব্য ও পোশাকি পরিবর্তন, প্রতারণার শামিল বলছেন বিশ্লেষকরা
নির্বাচন এলেই ভোট টানতে ধর্মীয় বক্তব্য ও পোশাকি পরিবর্তনকে পুঁজি করেন অনেক প্রার্থী। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য কিংবা অর্থনীতি নিয়ে নানামুখী প্রতিশ্রুতি থাকলেও আলোচনার কেন্দ্রে থাকে ধর্মের আবহ। তখন ধর্মই যেন হয়ে ওঠে ভোটের হিসাব মেলানোর সবচেয়ে সহজ আশ্রয়। শুধু ভোটের স্বার্থে ধর্মের ব্যবহার মানুষের সঙ্গে প্রতারণার শামিল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

মানবপাচারের নতুন রুট নেপাল; ৩৫টি চক্র শনাক্ত!
কানাডায় পাঠানোর কথা বলে ১২ লাখ টাকার চুক্তিতে নেয়া হচ্ছে মানবপাচারের তৃতীয় রুট হিসেবে বিবেচিত নেপালে। এমন প্রলোভনে পা দিয়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। ঢাকার অপরাধ তদন্ত বিভাগ বলছে, ইতালি কিংবা কানাডা যাওয়ার জন্য লিবিয়ার মতো আলজেরিয়া, মঙ্গোলিয়াসহ মানবপাচারের নতুন রুটের খোঁজ পাচ্ছে তারা। শনাক্ত করা হয়েছে অন্তত ৩৫টি চক্র।

যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটের লোভ; প্রতারণার জালে সিলেটবাসী
বিদেশে পাঠানোর নামে সিলেটে যেন থামছেই না প্রতারণার দৌরাত্ম্য। যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নানা ট্রাভেল এজেন্সি ও দালালচক্র। অবৈধ এজেন্সির এমন বেপরোয়া প্রতারণায় ক্ষতিগ্রস্ত বৈধ ব্যবসায়ীরাও। আর প্রশাসনিক নজরদারির অভাবে বাড়ছে মানুষের আর্থিক ঝুঁকি, বলছেন সংশ্লিষ্টরা।

নারায়ণগঞ্জের ডিসি পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে জেলা প্রশাসক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রিয়াজ হোসেন (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল (মঙ্গলবার, ৪ নভেম্বর) রাতে ফতুল্লার খানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিয়াজ হোসেন বরিশালের বাবুগঞ্জের আবুল হোসেনের ছেলে।

জুলাই সনদ স্বাক্ষরের নামে জাতীয় সংসদে ‘মহাপ্রতারণা’ করা হয়েছে: সারোয়ার তুষার
জুলাই সনদ স্বাক্ষরের নামে জাতীয় সংসদে ‘মহাপ্রতারণা’ করা হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। গতকাল (শুক্রবার, ৩১ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলরুমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় এ কথা বলেন তিনি।

সেনাবাহিনী ও আনসারে চাকরি দেয়ার নামে প্রতারণা: মূলহোতাসহ গ্রেপ্তার ৬
সেনাবাহিনী ও আনসার ব্যাটালিয়নে চাকরি দেয়ার নামে প্রতারণায় জড়িত চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। র্যাব-৪ কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান সদর কোম্পানি কমান্ডার।