Recent event
প্রচারণা
নারায়ণগঞ্জে এনসিপির ভোটের গাড়ি, গণভোটের পক্ষে প্রচারণা

নারায়ণগঞ্জে এনসিপির ভোটের গাড়ি, গণভোটের পক্ষে প্রচারণা

‘মুক্তির মূল সনদ গণভোট, গণভোটে হ্যাঁ বলি সংস্কারের সঙ্গে চলি’—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি প্রচারণার ভোটের গাড়ি নারায়ণগঞ্জে প্রচারণা চালিয়েছে।

কুষ্টিয়ায় জামায়াত নেতৃত্বাধীন ১১দলীয় জোটের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

কুষ্টিয়ায় জামায়াত নেতৃত্বাধীন ১১দলীয় জোটের নির্বাচনি জনসভায় মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চলের প্রচারণা শেষ করে দক্ষিণে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রথম নির্বাচনি জনসভা শুরু হয়েছে। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সকাল ৯টায় কুষ্টিয়া শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভা শুরু হয়।

ক্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে জামায়াত ও বিএনপির পৃথক জোট

ক্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে জামায়াত ও বিএনপির পৃথক জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূল লড়াইয়ে থাকা বিএনপি ও জামায়াতের পৃথক নির্বাচনি জোটে নিয়ে রয়েছে নানা প্রশ্ন, গুঞ্জন। বিএনপি বলছে, জোটের প্রার্থীদের বিজয়ী করতে একযোগে কাজ করছে দলটি। অন্যদিকে শেষ মুহূর্তে জোট থেকে ইসলামী আন্দোলন সরে গেলেও তাতে নির্বাচনি মাঠে প্রভাব পড়বে না, বলছে জামায়াত। বিশ্লেষকরা বলছেন, প্রচারণা শুরুর পর বোঝা যাবে জোট দুটির শক্তিমত্তা।

গণভোটের প্রচারণার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: ফাওজুল কবির

গণভোটের প্রচারণার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর: ফাওজুল কবির

গণভোটের প্রচারণার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর—এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া: স্বাস্থ্য উপদেষ্টা

গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া: স্বাস্থ্য উপদেষ্টা

গণভোটের জন্য ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা, রাষ্ট্রের জন্য ফরজে কেফায়া বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) দুপুরে সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ফেসবুকের একটি পোষ্ট থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে: মাহবুবের রহমান শামীম

বাংলাদেশের জনগণ নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে: মাহবুবের রহমান শামীম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ৬ (হাতিয়া) আসলে বিএনপি মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীম বলেছেন, সারাদেশের মানুষ ভোট প্রদানের জন্য উৎসুক হয়ে আছে। নির্বাচনি ট্রেন চলতে শুরু করেছে। আর বাংলাদেশের জনগণ নির্বাচনের সে ট্রেনে উঠে পড়েছে।

রাকসু নির্বাচন: ঘনিয়ে আসছে সময়, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রাকসু নির্বাচন: ঘনিয়ে আসছে সময়, প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) সময় যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ততই ব্যস্ততা বাড়ছে। ভোটারদের মন জয়ে ক্যাম্পাসে নিজেদের সরব উপস্থিতি জানান দিচ্ছেন প্রার্থীরা। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, বিভিন্ন অনুষদ ও অ্যাকাডেমিক ভবনের সামনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।

রাবিতে উৎসবমুখর পরিবেশে চলছে রাকসুর নির্বাচনি প্রচারণা

রাবিতে উৎসবমুখর পরিবেশে চলছে রাকসুর নির্বাচনি প্রচারণা

রাকসু নির্বাচনের উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা। আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) তৃতীয় দিনে সকাল ৯টা থেকেই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ভোর থেকে রাত ক্যাম্পাসের পথে পথে ছুটছেন প্রার্থীরা। ভোটারের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীদের পদ অনুযায়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ডাকসু নির্বাচন: শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা, জোরদার ক্যাম্পাসের নিরাপত্তা

ডাকসু নির্বাচন: শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা, জোরদার ক্যাম্পাসের নিরাপত্তা

শেষ হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার -প্রচারণা। গতকাল (রোববার, ৭ সেপ্টেম্বর) রাত ১১টায় শেষ হয়েছে এ প্রচারণার কাজ। এরইমধ্যে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা। ডাকসুর ভোটার ছাড়া সাধারণের জন্য ক্যাম্পাসে ঢোকা বন্ধ রাখা হচ্ছে।

ডাকসুর নির্বাচনি প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ

ডাকসুর নির্বাচনি প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ

আজই শেষদিন। এরপর শেষ হবে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময়সীমা শেষ হচ্ছে আজ (রোববার, ৭ সেপ্টেম্বর)। ভিপিসহ বিভিন্ন পদের প্রার্থীরা চালাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা।

জাকসু নির্বাচন: প্রার্থিতা বাতিল হওয়া ১৩ শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জাকসু নির্বাচন: প্রার্থিতা বাতিল হওয়া ১৩ শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ১৩ জনের করা আপিলের শুনানি শেষে সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে জাকসু নির্বাচন কমিশন।