
পোস্টাল ভোটের ফল আগে জানার সুযোগ নেই: ইসি
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টাল ভোটের ফলাফল নিয়ে ছড়ানো ‘বিভ্রান্তিমূলক প্রচারের’ বিষয়ে সতর্ক করেছে নির্বাচন কমিশন। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, ‘নির্ধারিত সময়ের আগে পোস্টাল ব্যালটের ফল জানার কোনো সুযোগ নেই।’

পক্ষপাতিত্ব প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পক্ষপাতীত্বের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

দেশের ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধনকারী ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিকেল থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসী ভোটাররা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটাররা আজ (বুধবার, ২১ জানুয়ারি) বিকেল ৫টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন।

পোস্টাল ভোট সফল হলে ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে বাংলাদেশের নাম: সিইসি
পোস্টাল ভোট সফলভাবে সম্পন্ন করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অডিটরিয়ামে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম সম্পর্কে দেশের সব রাজনৈতিক দলকে ব্রিফিং অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন করতে ভোগান্তিতে লেবাননের প্রবাসীরা
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে চালু হয়েছে পোস্টাল ভোট ব্যবস্থা। তবে রেজিস্ট্রেশন করতে গিয়ে বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন লেবাননে থাকা লক্ষাধিক প্রবাসী। দুই দফায় সময় বাড়ানো হলেও কাটেনি সমস্যার জট। যদিও সমাধানে আশ্বাস দিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ৮ লাখ ছাড়িয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোট দিতে এ পর্যন্ত ৮ লাখ ৮৭২ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

জাতীয় নির্বাচনে ভোট দিতে ৭ লাখ ১৭ হাজার নিবন্ধন, প্রবাসীদের কাছে ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে এরই মধ্যে ৭ লাখ ১৭ হাজার ২১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের শেষ সময় ৩১ ডিসেম্বর
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ ও আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য এ সময়সীমা বৃদ্ধি করা হয়।

টাঙ্গাইলে পোস্টাল ভোটে নিবন্ধন ৬৬২৩ জন, দেশে দ্বিতীয় অবস্থান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য পোস্টাল ভোটের জন্য টাঙ্গাইল থেকে ছয় হাজার ৬২৩ জন নিবন্ধন করেছেন। আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) দুপুর পর্যন্ত জেলার ১২টি উপজেলার আটটি সংসদীয় আসনের ভোটাররা এ নিবন্ধন কার্যক্রম শেষ করেছে। যা বাংলাদেশের মধ্যে দ্বিতীয়।

জাতীয় নির্বাচন: পোস্টাল ভোট দিতে ৪ লাখের বেশি ভোটারের নিবন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ৮৫ হাজার ১৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৮৫ হাজার ১৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৪ লাখ ৫৫ হাজার ৫৪৫ জন পুরুষ ভোটার ও ২৯ হাজার ৬৩৭ জন নারী ভোটার রয়েছেন।

প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং শুরু, কোন দেশে কবে
প্রবাসী বাংলাদেশি ও দেশে বসবাসরত ডাকযোগে ভোটদানে যোগ্য (Postal Ballot App Schedule Bangladesh) বিভিন্ন গোষ্ঠীর জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে (Postal Vote BD Registration Started)। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে অঞ্চলভিত্তিকভাবে নিবন্ধনের সুযোগ থাকবে (Postal Vote BD Registration Deadline)।