নির্বাচন কমিশনের তথ্যমতে, নির্ধারিত গন্তব্যের দেশগুলোতে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। প্রবাসীরা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন এবং এর মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন।
৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন ভোটার তাদের ভোট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এরই মধ্যে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।
আরও পড়ুন:
দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন, তাদের অংশগ্রহণের হারও উল্লেখযোগ্য। বিডি পোস্টের মাধ্যমে ভোটারদের কাছে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছে।
ভোটাররা ৬ লাখ ৮১ হাজার ৮১৯টি ব্যালট সংগ্রহ করেছেন এবং ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন। ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ভোট পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট গ্রহণ করেছেন।





