
ফরিদপুরে পেঁয়াজের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে
ন্যায্য দাম নিয়ে শঙ্কা
ফরিদপুরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া ও ভালো ফলনে জেলায় পেঁয়াজের উৎপাদনও হয়েছে ব্যাপক। তবে উৎপাদন বেশি হলেও বর্তমানে চাষি পর্যায়ে পেঁয়াজের দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। প্রকারভেদে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকা দরে।

পেঁয়াজে উৎপাদনের রেকর্ড; কৃষকের ন্যায্য দাম নিশ্চিতে রপ্তানির দাবি
এক সময়ের আমদানিনির্ভর পেঁয়াজের বাজার ঘুরে দাঁড়িয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বাড়ায় চলতি বছর আগস্ট পর্যন্ত কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। এতে সারা বছরই বাজার ছিল স্থিতিশীল। তবে চাহিদার অতিরিক্ত পেঁয়াজ উৎপাদনে কৃষক ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষককে বাঁচাতে পেঁয়াজ রপ্তানিকারক দেশের তালিকায় নাম ওঠানোর সময় এসেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। একইসঙ্গে পর্যাপ্ত হিমাগারের সংখ্যা বাড়ানোর দাবিও উঠেছে।

পেঁয়াজ সংরক্ষণে নতুন করে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেয়া হবে: কৃষিমন্ত্রী
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পেঁয়াজ সংরক্ষণের সক্ষমতা বাড়াতে কৃষক পর্যায়ে নতুন করে আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেয়া হবে।

মৌসুম শেষের আগেই ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার
হঠাৎ করেই পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত ১০ টাকা। মৌসুম শেষ হওয়ার আগেই পেঁয়াজের সরবরাহ কমার কথা বলছেন ব্যাপারীরা। অক্টোবর-নভেম্বর মাসে পেঁয়াজের দাম বাড়লেও এবার দুমাস আগেই দামের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পেঁয়াজ আবাদে সরকারের নানান প্রণোদনা স্বত্বতেও লোকসানের অভিযোগ অনেকের। আবার চাহিদার তুলনায় বেশি উৎপাদনের পরও এভাবে দাম বাড়াটা অস্বাভাবিক-বলছেন বাজার বিশেষজ্ঞরা।

টানা বৃষ্টি-বন্যায় স্থবির খাতুনগঞ্জের পাইকারি বাজার; বাড়ছে নিত্যপণ্যের দাম
গত ৯ থেকে ১০ দিনের টানা ভারী বর্ষণ ও বন্যায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের ভোগ্য পণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ। যাতায়াত সমস্যার কারণে ক্রেতা ও ট্রাক সময়মতো না আসায় দৈনিক লেনদেন নেমে এসেছে অর্ধেকে। যাতায়াত সংকটের অজুহাতে পাইকারিতে পেঁয়াজ, রসুন ও ডালের দাম কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়েছে।

ময়মনসিংহে চড়া মসলার বাজার
কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহের পেয়াজ আদা-রসুন থেকে শুরু করে সব ধরনের মসলার বাজার চড়া। আজ (শুক্রবার, ১৫ মে) সকালে নগরীর মেছুয়া বাজারে গিয়ে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা।

ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষকদের নিয়ে মাঠ দিবস
ঠাকুরগাঁওয়ে বিএআরআই কর্তৃক উদ্ভাবিত গ্রীষ্মকালীন বারি পেঁয়াজ-৫ এর বীজ উৎপাদনের ওপর কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।

ফরিদপুরে পেঁয়াজ চাষে বন্ধের মুখে প্রাকৃতিক পরাগায়ন; বাড়ছে উৎপাদ খরচ
দেশের মোট চাহিদার অর্ধেক পেঁয়াজ বীজ আসে ফরিদপুর থেকে। ‘কালো সোনা’ খ্যাত-এ বীজ উৎপাদন এখন হুমকিতে। মৌমাছি কমে যাওয়ায় বন্ধের মুখে প্রাকৃতিক পরাগায়ন। তাই হাত দিয়েই করতে হচ্ছে পরাগায়ন।

কেজি ১৫–২০ টাকায় পেঁয়াজ; খরচই উঠছে না কৃষকদের
উত্তরের জেলা নাটোরে পেঁয়াজের দরপতনে দিশেহারা চাষিরা। প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা দরে। এতে উৎপাদনের খরচের অর্ধেক দামও ওঠছে না। এ অবস্থায় আগামীতে পেঁয়াজ উৎপাদনে ভাটা পড়ার আশঙ্কা করছেন কৃষক ও ব্যবসায়ীরা।

পাবনার সুজানগরে পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ১২ বিঘা ফসল নষ্ট
পাবনার সুজানগর উপজেলায় পূর্বশত্রুতার জেরে পেঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ করে ১২ বিঘা জমির ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের কারিগরি সহায়তার পাশাপাশি কৃষি প্রণোদনা দেয়ার কথা জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

পেঁয়াজ আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে সরকার
দেশিয় কৃষকের কথা চিন্তা করে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) বন্ধ করেছে দিয়েছে সরকার। ফলে নতুন করে পেঁয়াজ আমদানির অনুমতি পাচ্ছেন না হিলি স্থলবন্দরের আমদানিকারকরা।

লাগামহীন চট্টগ্রামের পেঁয়াজের বাজার, ভোগান্তিতে ক্রেতারা
চট্টগ্রামের কর্ণফুলী বাজার, আমদানি করা পেঁয়াজের পাশাপাশি বাজারে ভরপুর আমদানি দেশিয় মুড়িকাটা পেঁয়াজ। অথচ দামে তার কোনো প্রভাব নেই। ৩৫ টাকায় আমদানি করা ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামের বাজারে বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১১০–১২০ টাকা।