এ সময় তিনি বলেন, ‘বিগত সরকার কৃষকদের নিয়ে চিন্তা করেনি। তারা কেবল ব্যক্তি স্বার্থ নিয়ে চিন্তা করেছে। বর্তমান সরকার প্রথম কেবিনেট মিটিংয়ে ১০ হাজার করে কৃষি ঋণ মৌকুফের সিদ্ধান্ত নিয়েছে। জিয়াউর রহমান এ দেশে ইরি আবাদ এনেছে। বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকা করে কৃষি ঋণ মৌকুফ করেছে। আমরা ঋণ মৌকুফের ক্ষেত্রে দল মত দেখিনি।’
তিনি আরও বলেন, ‘এ ঋণ নিয়ে অনেক কৃষক হয়রানির স্বীকার হয়েছেন, মামলার স্বীকার হয়েছেন আর তারা ঋণ মুক্ত হলেন।’
পরে বিভিন্ন ব্যাংকের ঋণ মৌকুফ সনদ বিতরণ করেন তিনি। সঙ্গে প্রতি কৃষককে তুলে দেয়া হয় পাঁচটি করে গাছের চারা। উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষককে এ ঋণ মৌকুফ সনদ দেয়া হয়। জেলার ২০ হাজার ৬৭১ জন পাবেন এ সুবিধা। এর আগে গম্ভীরাসহ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





