
মমতা পদত্যাগ না করলে কী ঘটবে?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পরও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোর কারণে রাজ্যে এক নজিরবিহীন সাংবিধানিক সংকটের আভাস পাওয়া যাচ্ছে। নিয়ম অনুযায়ী, নতুন সরকার গঠনের পথ প্রশস্ত করতে ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কারচুপির অভিযোগ তুলে ‘পদত্যাগ করবেন না’ বলে সাফ জানিয়ে দেয়ায় প্রশ্ন উঠেছে—এখন তবে কী ঘটবে? টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এসব আলোচনায় উঠে এসেছে।

পদত্যাগ করবো না, আমরা ষড়যন্ত্রের শিকার: মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, জনগণের রায়ে নয় বরং ষড়যন্ত্রের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৫ মে) এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, ‘পদত্যাগের প্রশ্নই আসে না। আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি।’ টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিজের ‘পাতা ফাঁদেই’ হারলেন মমতা!
পশ্চিমবঙ্গে দীর্ঘ ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বড় জয় পেয়েছে বিজেপি। ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। অন্যদিকে, গত নির্বাচনে বিপুলভাবে জয়ী হওয়া তৃণমূল এবার মাত্র ৮১টি আসনে থিতু হয়েছে। ৪ মে ফল ঘোষণার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে এক নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা হলো। এনডিটিভির মতামত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তৃণমূলের হারে উল্লাসের কিছু নেই; সহকর্মীদের সতর্ক করলেন রাহুল গান্ধী
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ে নিজ দলের নেতা ও বিরোধী শিবিরের একাংশকে উল্লাস না করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নির্বাচনের এই ফলাফলকে ভারতীয় গণতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন তিনি। দ্য টাইমস ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পশ্চিমবঙ্গে প্রথম দফার প্রচার শেষ, ভোট ২৩ এপ্রিল
আজ থেকে শেষ হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার লড়াইয়ের প্রচার। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে নির্বাচনের প্রথম দফায় ভোট। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত কয়েক সপ্তাহ ধরে এই আসনগুলিতে যেমন প্রতিটি দলের প্রার্থীরা জনসংযোগ করেছেন, তেমনি প্রার্থীদের সমর্থনে প্রচারণায় অংশ নিয়েছিলেন জনপ্রিয় তারকারাও।

সুন্দরবনের মৌয়াল: পেটের টানে যাদের কাছে ভোট উৎসব ‘তুচ্ছ’
পশ্চিমবঙ্গে নির্বাচনি উত্তাপ
ওপারে ভোটের বাদ্য বাজছে, এপারে বইছে জীবনসংগ্রামের উত্তাল হাওয়া। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যজুড়ে এখন নির্বাচনি উত্তাপ, কিন্তু সুন্দরবনের গহীন অরণ্যের প্রান্তিক মানুষগুলোর কাছে সেই উত্তাপের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে ‘টিকে থাকার লড়াই’। সুন্দরবনের মৌয়ালদের কাছে ভোট আসে, ভোট যায়; কিন্তু বাঘ, কুমির আর জলদস্যুর ভয় তাড়া করা জীবনে বিশেষ কোনো পরিবর্তন আসে না। তাই নির্বাচনের ডামাডোল উপেক্ষা করেই এবারও মধু সংগ্রহের নেশায় জঙ্গলে পাড়ি জমিয়েছেন শত শত মৌয়াল।

পশ্চিমবঙ্গ নির্বাচন: মোদির সভা দিয়েই প্রচারণায় ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির
আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার নির্বাচন। সেই উত্তরবঙ্গ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৫ এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার জেলার রাসমেলা ময়দানে নির্বাচনি জনসভায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। নির্বাচনের তফশিল প্রকাশ করার পর এই প্রথম নির্বাচনি প্রচারে অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী।

পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ ১০ জুলাই
পশ্চিমবঙ্গের ৪টিসহ ৭টি রাজ্যের ১৩টি আসনে বিধানসভার উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জুলাই। নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১৩ জুলাই। ইতোমধ্যে প্রচারণায় ব্যস্ত দলগুলো।

এনডিএর সঙ্গে সমান পাল্লা নিচ্ছে ইন্ডিয়া জোট
লোকসভা নির্বাচনের ভোটগণনায় ক্ষমতাসীন এনডিএ জোটের সঙ্গে সমান পাল্লা নিচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট। বিজেপির ঘাঁটি উত্তর প্রদেশসহ ইন্ডিয়া জোট এগিয়ে আছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। অন্যদিকে দিল্লি ও ওডিশায় ইন্ডিয়া জোটকে টপকে এগিয়ে আছে ক্ষমতাসীন জোটের প্রার্থীরা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে মহারাষ্ট্র, হরিয়ানা ও রাজস্থানে।

টানা তৃতীয় মেয়াদে মোদির নিরঙ্কুশ জয়ের আভাস
মোদির রাজনৈতিক আধিপত্যের পরীক্ষা ভারতের এবারের নির্বাচন। বুথফেরত জরিপের ফল ভুল বা পক্ষপাতদুষ্ট হওয়া নতুন নয় বলে টানা তৃতীয় মেয়াদে মোদির নিরঙ্কুশ জয়ের আভাসের প্রতিক্রিয়ায় মত বিশ্লেষকদের। যদিও ১৮তম লোকসভা নির্বাচনে মোদির দলকেই এগিয়ে রাখছেন তারাও। জরিপে বলা হচ্ছে, এবার পশ্চিমবঙ্গে তৃণমূলের দুর্গও ভেঙে দিতে পারে মোদির দল। এরইমধ্যে জয় দাবি করেছেন খোদ মোদি; ৩শ' আসনে জয়ের আশা রাখছে কংগ্রেসও।

ভারতে লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোটগ্রহণ চলছে
ভারতে ১৮তম লোকসভা নির্বাচনের শেষ পর্বের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে সাতটায়। ৭টি রাজ্যসহ ১টি কেন্দ্র শাসিত অঞ্চলের ৫৭টি আসনে চলছে ভোটের লড়াই।

চতুর্থ দফার ভোটে পশ্চিমবঙ্গে সহিংসতা
চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত সংঘাত-সহিংসতার ঘটনায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। নির্বাচন কমিশন রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে বিবৃতি দিলেও অভিযোগ-পাল্টা অভিযোগে সরব রাজ্যের ক্ষমতাসীন ও বিরোধী দলগুলো। ইভিএমে ত্রুটি, এজেন্টদের বুথে ঢুকতে না দেয়াসহ হাজারও অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে।