
পানির নিচে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতু
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়ে যাওয়া রাঙামাটির পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতু আবারও ডুবে গেছে। আজ (শুক্রবার, ১১ সেপ্টেম্বর) বিকেলে সেতুর পাটাতনে প্রায় চার-পাঁচ ইঞ্চি পানি উঠে যায়। এ অবস্থায় ঝুঁকি এড়াতে সেতুতে দর্শনার্থীদের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

পর্যটকদের জন্য আজ খুললো সুন্দরবন, ভ্রমণের আগে জেনে নিন প্রয়োজনীয় ১২টি তথ্য
দীর্ঘ তিন মাস প্রজনন ও বন সংরক্ষণের জন্য বন্ধ থাকার পর আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) থেকে পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন (Sundarban Open for Tourists 2026)। ম্যানগ্রোভ বনটির সৌন্দর্য উপভোগ করতে হাজারো ভ্রমণপিপাসু সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা করছেন। তবে সুন্দরবন ভ্রমণের জন্য সঠিক পূর্বপ্রস্তুতি ও নিয়মকানুন জানা অত্যন্ত জরুরি। নিচে সুন্দরবন ভ্রমণের ১২টি আবশ্যকীয় গাইডলাইন তুলে ধরা হলো:

থাইল্যান্ড ভ্রমণে নতুন নিয়ম, ভিসায় লাগবে যে ২ নথি
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র থাইল্যান্ডের ভিসা পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম যুক্ত হয়েছে। আগামী ৩১ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাওয়া এই নিয়মে থাই ভিসার আবেদনকারীদের অতিরিক্ত দুটি গুরুত্বপূর্ণ সরকারি নথি জমা দিতে হবে। নথিপত্রের ঘাটতি থাকলে আবেদন সরাসরি বাতিল করার হুঁশিয়ারি দিয়েছে থাই কর্তৃপক্ষ।

অব্যাহত ভারী বর্ষণ: ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ
অব্যাহত ভারী বর্ষণের কারণে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা বিবেচনায় জনসাধারণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

ঈদ ও তার পরদিন বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করা যাবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ ও তার পরদিন বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৪টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পর্যটকদের জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। আজ (সোমবার, ২৫ মে) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদের দিন বিনামূল্যে বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে প্রবেশ করা যাবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ৪টি জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভ্রমণ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে পর্যটকদের জনপ্রতি ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে। আজ (রোববার, ২৪ মে) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পহেলা বৈশাখে বান্দরবানের ৪ পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করা যাবে
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে জেলার চারটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে পর্যটকদের জনপ্রতি প্রায় ২০০ টাকা পর্যন্ত সাশ্রয় হবে।

পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনা, যুবক নিহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

ভরা মৌসুমেও ‘পর্যটকশূন্য’ মৌলভীবাজার; বেহাল সড়ক-রাজনৈতিক অস্থিরতায় সংকটে পর্যটন খাত
ভরা মৌসুমে পর্যটনশূন্য মৌলভীবাজার। অনুন্নত সড়ক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে পর্যটকরা আকর্ষণ হারাচ্ছেন দেশের অন্যতম এ পর্যটনকেন্দ্রের প্রতি। একসময় এ জায়গাটি দর্শনার্থীদের ভিড়ে জমজমাট থাকলেও, বর্তমানে দর্শনার্থীদের সংখ্যা বেশ উদ্বেগের। এমনকি ২০ থেকে ৬০ শতাংশ ছাড় দিয়েও পর্যটক টানতে পারছে না হোটেলগুলো। ব্যবসা ধরে রাখতে তাই প্রতিমাসে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের।

চট্টগ্রামে সাগরপাড়ে বিলাসবহুল সরকারি অতিথিশালা, মাসে লোকসান ১৫ লাখ টাকা
কথায় আছে, ‘সরকারি মাল, দরিয়া মে ঢাল’। এ প্রবাদেরই যেন এক জ্বলন্ত উদাহরণ চট্টগ্রামের সাগরপাড়ে ৪০০ কোটি টাকা খরচে নির্মাণ করা এক রাজকীয় অতিথিশালা। বিলাসবহুল ও আন্তর্জাতিক মানের এ হোটেল থেকে মাসে কোটি টাকা আয় সম্ভব অথচ সিদ্ধান্তের অভাবে নির্মাণের এক বছরেও চালু হয়নি। উল্টো প্রতি মাসে ১৫ লাখ টাকা লোকসান গুণছে সরকার। সম্প্রতি প্রকল্পটি ঘুরে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান সরকারের শীর্ষ কর্মকর্তারা।

সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে ৮ পর্যটক আহত
রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেকে যাওয়ার পথে জিপ গাড়ি উল্টে ৮ পর্যটক আহত হয়েছেন। আজ (সোমবার, ২৭ জানুয়ারি) সকালে সাজেকে যাওয়ার পথে মাচালং বাজার থেকে দুই কিলোমিটার আগে একুজ্জাছড়ি উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন নেত্রকোণার গলার কাঁটা
আবাসন সংকটের কারণে পিছিয়ে নেত্রকোণার পর্যটন খাত। সরকারিভাবে কোটি কোটি টাকা খরচে একটি পর্যটন কেন্দ্র নির্মাণ হলেও তা যেন এখন গলার কাঁটা। স্থানীয়রা বলছেন পর্যটন এলাকা বাদ দিয়ে জনশূন্য হাওরে পর্যটন কেন্দ্রিক উন্নয়ন সুফল আনবে না। আর কেন্দ্রটির দায়িত্বরতরা বলছেন, ঋণ নিয়ে কোনো রকমে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা।