পররাষ্ট্র নীতি
শত্রুভাবাপন্ন আচরণের অভিযোগ; আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিঁড়লো আলজেরিয়া

শত্রুভাবাপন্ন আচরণের অভিযোগ; আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিঁড়লো আলজেরিয়া

আলজেরিয়ার সরকারি সংবাদ সংস্থা এপিএসের প্রতিবেদনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও ইউএই ক্রমাগত ‘উসকানিমূলক ও শত্রুভাবাপন্ন’ আচরণ চালিয়ে যাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখার সব কূটনৈতিক পথ নিষ্ফল হওয়ার পর সম্পর্ক ছেদের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৫ আগস্টকে আমরা ‘আদর করে’ দ্বিতীয় স্বাধীনতা বলি: তথ্য উপদেষ্টা

৫ আগস্টকে আমরা ‘আদর করে’ দ্বিতীয় স্বাধীনতা বলি: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, প্রথম স্বাধীনতার সঙ্গে দ্বিতীয় স্বাধীনতার তুলনা হয় না। তবে ৫ আগস্টকে আমরা ‘আদর করে দ্বিতীয় স্বাধীনতা বলি। তিনি বলেন, ‘কারণ আগে পররাষ্ট্রনীতি ও সামরিকনীতিতে সিদ্ধান্ত নিতে পারত না বাংলাদেশ।’

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেবো: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় স্বার্থ পাই পাই করে বুঝে নেবো: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, আসছে দিনের পররাষ্ট্র নীতি হবে, বাংলাদেশ ফার্স্ট। জাতীয় ঠিকঠাক বুঝে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজ (বুধবার , ১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এমন কথা বলেন।

দেশের মানুষের স্বার্থ আগে রেখেই পররাষ্ট্র নীতি ঠিক হবে: তারেক রহমান

দেশের মানুষের স্বার্থ আগে রেখেই পররাষ্ট্র নীতি ঠিক হবে: তারেক রহমান

বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বার্থ সামনে রেখেই দেশের পররাষ্ট্রনীতি ঠিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে: আমির খসরু

বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে: আমির খসরু

কোনো নির্দিষ্ট দেশ কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা করেই আগামী দিনের পররাষ্ট্র নীতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) রাতে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

ট্রাম্পবিরোধী বিক্ষোভ: অভ্যন্তরীণ নীতি, অভিবাসন ও পররাষ্ট্র নীতির বিরুদ্ধে অসন্তোষ

ট্রাম্পবিরোধী বিক্ষোভ: অভ্যন্তরীণ নীতি, অভিবাসন ও পররাষ্ট্র নীতির বিরুদ্ধে অসন্তোষ

বিশ্বের নানা অঞ্চলে দখলদারিত্ব থেকে শুরু করে ট্রাম্পের অভ্যন্তরীণ, অভিবাসন ও পররাষ্ট্র নীতিমালার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ক্ষমতায় ফেরার এক বছরে গণতান্ত্রিক মূল্যবোধকে বুড়ো আঙুল দেখানো, সামাজিক বিভাজন তীব্র করাসহ নানা অভিযোগে প্রেসিডেন্টের অভিশংসনেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা।

ইউরোপের জন্য পরিবর্তন হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, কলকাঠি নাড়ছেন জেডি!

ইউরোপের জন্য পরিবর্তন হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি, কলকাঠি নাড়ছেন জেডি!

ইয়েমেনে হামলা করে ইরানকে জবাব দেয়া নয়, এর মধ্য দিয়ে ভূমধ্যসাগরকে নিরাপদ রাখতে ইউরোপ কতোটা ব্যর্থ, সেই বার্তাই উঠে এসেছে। এমনটাই মত ইউরোপের পররাষ্ট্র নীতি সংশ্লিষ্টদের। ইয়েমেনে হামলার পরিকল্পনা নিয়ে ফাঁস হওয়া মার্কিন শীর্ষ প্রতিনিধিদের আলাপচারিতায় এটা স্পষ্ট, ইউরোপের জন্য পরিবর্তিত হচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। যার কলকাঠি নাড়ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

‘বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে’

‘বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে’

বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (রোববার, ২৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশ ছেড়ে পালানোর কোনো ইচ্ছেই ছিল না আসাদের

দেশ ছেড়ে পালানোর কোনো ইচ্ছেই ছিল না আসাদের

দেশ ছেড়ে পালানোর কোনো ইচ্ছেই ছিল না সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের। নিজের ও পরিবারের ৫৩ বছরের স্বৈরশাসনের পতনের পর আপাতদৃষ্টিতে প্রথম বিবৃতিতে এমনটাই দাবি করেছেন তিনি। পতনের জন্য দায়ী করেন সেনাবাহিনীকে। এদিকে দামেস্কের গণকবরে আসাদ বাহিনীর হাতে নিহত এক লাখের বেশি মানুষের দেহাবশেষ রয়েছে, বলছে পর্যবেক্ষক সংস্থা।

বাড়ছে মধ্যপ্রাচ্য সংকট, ব্যর্থ বাইডেন প্রশাসন

বাড়ছে মধ্যপ্রাচ্য সংকট, ব্যর্থ বাইডেন প্রশাসন

কূটনীতি আর অর্থনীতির দিক দিয়ে বিশ্বের শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের নাকের ডগা দিয়েই বাড়ছে মধ্যপ্রাচ্য সংকট। যা সমাধানে কোনো ভূমিকাই রাখতে পারছে না বাইডেন প্রশাসন। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ বলছে, নভেম্বরের নির্বাচনে অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রভাব ফেলবে মধ্যপ্রাচ্য সংকট। ইসরাইল ইস্যুতে জো বাইডেনের পথ অনুসরণ করায় মুসলিম আর আরব আমেরিকানদের সমর্থন পাবেন না কামালা হ্যারিস। অন্যদিকে ইহুদি ভোটারদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন ডোনাল্ড ট্রাম্প। যে কারণে মধ্যপ্রাচ্য সংকট এবার অনেকটাই প্রভাব ফেলতে পারে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে।