পদ্মা
বিপৎসীমার দ্বারপ্রান্তে পদ্মার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

বিপৎসীমার দ্বারপ্রান্তে পদ্মার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

উজান থেকে নেমে আসা পানিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নদীর পানি বেড়েছে ৭ সেন্টিমিটার। তবে গত তিন ঘণ্টায় পানির উচ্চতায় কোনো পরিবর্তন হয়নি।

পদ্মায় বালুবাহী ট্রলি উল্টে এক শিশু নিখোঁজ, জীবিত উদ্ধার ৩

পদ্মায় বালুবাহী ট্রলি উল্টে এক শিশু নিখোঁজ, জীবিত উদ্ধার ৩

কুষ্টিয়ার কুমারখালীতে বালুবাহী ট্রলি পদ্মা নদীতে উল্টে চার শিশু নিখোঁজের ঘটনায় তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে আলিফ নামে আট বছরের এক শিশু। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পদ্মার ২৮ পয়েন্টে ভয়াবহ ভাঙন; হুমকিতে বসতবাড়ি-ফসলি জমি

পদ্মার ২৮ পয়েন্টে ভয়াবহ ভাঙন; হুমকিতে বসতবাড়ি-ফসলি জমি

কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পদ্মার ২৮টি পয়েন্টে প্রায় ২১ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি আর বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙনরোধে এরই মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে।

দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন; বিলীন শতাধিক একর আবাদি জমি

দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন; বিলীন শতাধিক একর আবাদি জমি

টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মাসহ প্রধান তিনটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরসঙ্গে বাড়ছে নদী ভাঙনও।

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

উদ্ধার করা হয়েছে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

দৌলতদিয়া ফেরিঘাটে  নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মায়

দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পদ্মায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মায় পড়ে গেছে। আজ (শুক্রবার, ৫ জুন) সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার কাজ চলছে।

পদ্মায় পানি বৃদ্ধিতে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন: ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা

পদ্মায় পানি বৃদ্ধিতে পাটুরিয়া ফেরিঘাটে ভাঙন: ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা

পদ্মায় পানি বাড়ায় ভাঙন দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া ফেরিঘাটে। কয়েকদিন ধরে ৪ ও ৫ নম্বর ঘাট এলাকায় ভাঙছে নদীর পাড়। কোরবানির ঈদ সামনে রেখে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ঈদযাত্রায় বাড়বে ভোগান্তি।

পদ্মা ব্যারাজ: কেন দরকার, কোথায় হবে, কী বদলাবে

পদ্মা ব্যারাজ: কেন দরকার, কোথায় হবে, কী বদলাবে

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং পানিসংকট নিরসনে একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সরকার। রাজবাড়ীর পাংশায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে স্বপ্নের পদ্মা ব্যারাজ (Padma Barrage)। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক (ECNEC) সভায় এই মেগা প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৭ বছরে নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

শিবচর বাজার থেকে সাড়ে ৩২ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

শিবচর বাজার থেকে সাড়ে ৩২ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, পদ্মায় অবমুক্ত

মাদারীপুরের শিবচর বাজার থেকে ৩২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে মৎস বিভাগ। পরে উদ্ধারকৃত বৃহৎ আকৃতির এ কচ্ছপটিকে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

কুষ্টিয়ার ‘কাইগী গ্রুপ’ এর প্রধান শরিফ কাইগী গ্রেপ্তার

কুষ্টিয়ার ‘কাইগী গ্রুপ’ এর প্রধান শরিফ কাইগী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বাহিনী ‘কাইগী গ্রুপ’ এর প্রধান শরিফুল ইসলাম ওরফে শরিফ কাইগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও গোয়েন্দা পুলিশ। আজ (রোববার, ২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর আশুলিয়া থানা এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ন্যায্য পানি বণ্টনের দাবিতে বিএনপির সমাবেশ আজ

চাঁপাইনবাবগঞ্জে ন্যায্য পানি বণ্টনের দাবিতে বিএনপির সমাবেশ আজ

যুগ যুগ ধরে ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত হয়ে আসছে বাংলাদেশ। ফলে শুকিয়ে যাচ্ছে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী, আর বর্ষা মৌসুমে পদ্মার ভয়াবহ ভাঙনে তলিয়ে যাচ্ছে হাজারও বসতবাড়ি। নদী শূন্যতা ও ভাঙন কবলিত মানুষের এ দীর্ঘদিনের দুর্দশার প্রতিবাদে ‘চলো যাই ভাই, পদ্মা বাঁচাই’—এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি।

পদ্মায় অপরিকল্পিত বালু উত্তোলন; হুমকিতে ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা

পদ্মায় অপরিকল্পিত বালু উত্তোলন; হুমকিতে ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা

পাবনা সীমান্তবর্তী নাটোরের পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে হচ্ছে বালু উত্তোলন। আর এতে হুমকির মুখে পড়ার আশঙ্কা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও হার্ডিঞ্জ ব্রিজসহ গুরুপূর্ণ স্থাপনা। বালু উত্তোলনের ফলে পদ্মার গর্ভে বিলীন হচ্ছে আশপাশের চরের ফসলি জমি। এতে প্রতি বছর জমির পরিমাণ কমার পাশাপাশি কমছে ফসলের উৎপাদন।