আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের জন্য প্রস্তুত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বিশ্বের সবচেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন এ স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা দেখতে পারেন ১ লাখ ৩২ হাজার দর্শক। কিউইদের হারাতে ভারতের পাশাপাশি তাই টুয়েলভ ম্যান হিসেবে মাঠে থাকবে ভারতের দর্শকরা।
তবে বড় মঞ্চে নিউজিল্যান্ডের ধারাবাহিকতা নতুন কিছু নয়। ২০১৫ সালের পর থেকে এটি কিউইদের পঞ্চম আইসিসি গ্লোবাল টুর্নামেন্টের ফাইনাল। বারবার ফাইনালে উঠলেও বেশিরভাগ সময়ই রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এবার সেই আক্ষেপ ঘোচাতে দৃঢ়প্রতিজ্ঞা নিউজিল্যান্ড শিবির।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার জানিয়ে দিয়েছেন, ট্রফি জিততেই মাঠে নামবে তার দল। নিজেদের পরিকল্পনায় স্থির থেকে সেরাটা দিতে পারলেই শিরোপার সুযোগ থাকবে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন:
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ বারের দেখায় একবার ও জিততে পারেনি ভারত। ২০০৭ সালে জোহাননেসবার্গে ১০ রানে ২০১৬ তে নাগপুরে ৪৭ রানে সবশেষ ২০২১ সালে দুবাইতে ৮ উইকেটে জয় পায় কিউইরা। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৩০ বারের দেখায় ১৮টিতে জয় ভারতের ১১টিতে জয় কিউইদের আর এক টি ম্যাচ হয়েছে টাই।
ঘরের মাঠে বিপুল সমর্থনের চাপ ভারতের জন্য যেমন অনুপ্রেরণা, তেমনি বড় পরীক্ষা। আর সেই চাপকে কাজে লাগিয়ে ইতিহাস গড়ার স্বপ্নই দেখছে নিউজিল্যান্ড।





 founder Abhijeet Dipke-320x167.webp)