এশিয়ান গেমস: ছেলেদের ক্রিকেটে সরাসরি নকআউট পর্বে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই চার দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।

এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের গ্রুপ চূড়ান্ত করে ড্র অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে যেখানে ১০টি দল শিরোপার জন্য লড়বে, নারী বিভাগে অংশ নেবে মোট ৮টি দল।

আরও পড়ুন:

কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে শুরু হবে মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলা। যেখানে ভারতের মুখোমুখি হবে জাপান, বাংলাদেশের প্রতিপক্ষ চীন, শ্রীলঙ্কা লড়বে মালয়েশিয়ার বিরুদ্ধে এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে।

মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

এসএইচ