
দ্বিতীয় ম্যাচ ১২৮ রানে জিতে সিরিজে সমতায় পাকিস্তান
মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফিরালো পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিং ইউনিটের ব্যর্থতায় ১২৮ রানের বড় হার নিয়ে মাঠ ছাড়লো মেহেদি হাসান মিরাজের দল। এদিকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানের অলরাউন্ডার হুসাইন তালাত।

বিকেলে মাঠে নামবে বাংলাদেশ, সিরিজ জয়ের হাতছানি
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর এবার সিরিজ জয়ের খুব কাছাকাছি বাংলাদেশ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার, ১৩ মার্চ) দুপুর সোয়া ২টায় মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

শোয়েব আখতারের মতো ভয় ধরাচ্ছেন নাহিদ রানা!
শোয়েব আখতারের মতো নাহিদ রানাও ব্যাটারদের ভয় ধরিয়ে দিচ্ছেন। এখন টিভিকে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। এছাড়াও সিরিজ জয়ের হাতছানি, তানজিদ তামিমের সম্ভাবনা আর ওয়ানডেতে দুর্দান্ত কামব্যাকে ২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে আত্মবিশ্বাসী সুজন।

মিরপুর স্টেডিয়ামে জাইমা রহমান, অভ্যর্থনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী
রোদেলা দুপুর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। মাঠে গড়িয়েছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম। ঠিক সেই মুহূর্তে স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

‘এ’ দলের অস্ট্রেলিয়া সফর নিয়ে আশাবাদী নাঈম হাসান
আগস্ট মাসে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ততা ‘এ’ দলকে কেন্দ্র করে। জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা যাবেন তাসমান সাগরের পাড়ে অস্ট্রেলিয়াতে। সেই দলের অংশ হতে আশাবাদী টেস্ট দলের নিয়মিত মুখ নাঈম হাসান। মিরপুরে বোর্ড কর্তাদের সঙ্গে আলাপ শেষে জানালেন নিজের অনুশীলন আর পরিকল্পনার কথা।

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ হারায় দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া
সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭৪ রানে হেরেছে বাংলাদেশ। তাতে টি-২০ এবং সফররতদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া করলো লিটন দাস, জাকের আলি অনিকরা। শেষ ম্যাচ নিয়ে দর্শকদের ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ ক্রিকেটারদের বিশ্বাসঘাতক বলেন, কেউ আবার টিম ম্যানেজমেন্টের একাদশ নির্বাচনে ঘাটতির কথা বলেছেন।

তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৭৪ রানে হারলো বাংলাদেশ
সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের কাছে ৭৪ রানে হারলো বাংলাদেশ। ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ জিতলো স্বাগতিকরা।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি উন্মোচন
দেড় মাসের ব্যবধানে আবারও বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। গত বছর পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ আর এবার বাংলাদেশে পাকিস্তান। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুদলের অধিনায়ক লিটন দাস ও সালমান আঘা ট্রফি উন্মোচন করেন

শ্রীলঙ্কা টেস্টে ভালো খেলার আশা সাবেক প্রধান নির্বাচক নান্নুর
মাঠ ও মাঠের বাইরের টালমাটাল পরিস্থিতিতেই শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে চার বছর পর তিন অধিনায়ক তত্ত্বে ফিরেছে টাইগাররা। এটিকে আদর্শ না মানলেও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর আশা ভালো ক্রিকেট খেলে স্বাগতিকদের চ্যালেঞ্জ জানাবেন মুশফিক-লিটনরা।

খেলোয়াড়দের পারিশ্রমিক জটিলতায় পারটেক্সের কালকের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা
পারিশ্রমিক জটিলতায় আবারও উত্তপ্ত দেশের ঘরোয়া ক্রিকেট। বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে। এরইমধ্যে অনুশীলন বর্জন করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। টাকা না পেলে আগামীকালের (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) ম্যাচ বর্জনেরও হুমকি দিয়েছেন তারা।

ওয়ানডে ফরমেটে এখনো দেশের সেরা খেলোয়াড় শান্ত: সুজন
শান্তকে নিয়ে অযাচিত আলোচনা না করে তাকে সময় দেয়ার আহবান জানিয়েছেন সাবেক টাইগার ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন। শান্ত অফ ফর্মে থাকলেও তাকে ওয়ানডে ফরম্যাটে এখনো দেশের সেরা ব্যাটার মনে করেন সুজন। এখন টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে দেশের ক্রিকেট নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ডিপিএলে গুলশান ক্লাবের প্রধান কোচ।

ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো গোলাপি বলে খেলবে ক্রিকেটাররা
দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো গোলাপি বলে খেলবে ক্রিকেটাররা। মে মাসে অনুষ্ঠাতব্য বিসিএলের আসরে চারদিনের ম্যাচকে ঘিরে বিসিবির রয়েছে নতুন কিছু পরিকল্পনা।