দূষণ
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই— প্রধানমন্ত্রীর সতর্কতা

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই— প্রধানমন্ত্রীর সতর্কতা

নদী দূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘কর্মপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি এর কার্যকর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।’

দাবানলের প্রভাবে বায়ুদূষণ; বাড়ছে মারাত্মক রোগের ঝুঁকি

দাবানলের প্রভাবে বায়ুদূষণ; বাড়ছে মারাত্মক রোগের ঝুঁকি

বিশ্বজুড়েই চলছে তীব্র তাপপ্রবাহ। আর এই তাপপ্রবাহের মাঝেই যেন আগুনে পুড়ছে প্রকৃতি। আর ভয়াবহ এসব দাবানলের ঘন কালো ধোঁয়া ছেয়ে ফেলেছে আকাশ। লাখ লাখ মানুষ শ্বাস নিতে বাধ্য হচ্ছেন বিষাক্ত বায়ু। চিকিৎসাবিজ্ঞান বলছে, এই ধোঁয়া ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছে ক্যান্সার, স্ট্রোক, এমনকি ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের রোগের ঝুঁকিও।

নদ-নদী থেকে ২৮ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে : নৌপরিবহনমন্ত্রী

নদ-নদী থেকে ২৮ হাজারের বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে : নৌপরিবহনমন্ত্রী

নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, দেশের নদ-নদীর অবৈধ দখল ও দূষণরোধে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি বলেন, ‘২০১০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মোট ২৮ হাজার ৩২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এসব অভিযানের মাধ্যমে ১ হাজার ২৪৪ দশমিক ২২ একর তীরভূমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ কার্যক্রম এখনও চলমান রয়েছে।’

ফুরিয়েছে রাজধানীর দুই ল্যান্ডফিল্ডের বর্জ্য ধারণক্ষমতা, হুমকিতে প্রাণ-প্রকৃতি

ফুরিয়েছে রাজধানীর দুই ল্যান্ডফিল্ডের বর্জ্য ধারণক্ষমতা, হুমকিতে প্রাণ-প্রকৃতি

২০১৭ সালেই শেষ হয়েছে আমিনবাজার ল্যান্ডফিলের ধারণক্ষমতা। তবুও ৯ বছর পেরিয়ে সেখানে থামেনি বর্জ্য ফেলা। আর রাজধানীর অন্য প্রান্তে মাতুয়াইল ল্যান্ডফিল্ডে পুড়ছে প্লাস্টিক, পলিথিনসহ নানা বর্জ্য। বিষাক্ত কালো ধোঁয়া আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় বিপর্যস্ত জনজীবন। ল্যান্ডফিল্ডের অতিরিক্ত চাপ আর বিষাক্ত ধোঁয়ার দাপটে একদিকে নাজুক বায়ুমান, অন্যদিকে হুমকির মুখে প্রাণ-প্রকৃতি ও জনস্বাস্থ্য।

গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, দিচ্ছে ঝুঁকির বার্তা

গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, দিচ্ছে ঝুঁকির বার্তা

নগরীতে দৈনিক শত শত গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করায় প্রতি বছর দুই-তিন মিটার করে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে। ভূগর্ভস্থ পানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ায় ভূ-উপরস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। আর ভূগর্ভস্থ পানির ওপর অতিনির্ভরতার কারণে মাটির নিচে জলাধার পুনরায় পূর্ণ হবার সুযোগ পাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ ভবিষ্যতের হুঁশিয়ারি দিয়েছেন পানি বিশেষজ্ঞরা।

জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ডিএসসিসির

জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ডিএসসিসির

জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) দুপুরে সেগুনবাগিচায় বক্সকালভার্ট পরিচ্ছন্নতার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

দখল আর দূষণে প্রাণ হারিয়েছে ফেনীর খাল, বাড়ছে জীববৈচিত্রে ঝুঁকি

দখল আর দূষণে প্রাণ হারিয়েছে ফেনীর খাল, বাড়ছে জীববৈচিত্রে ঝুঁকি

অব্যাহত দখল ও দূষণের কারণে ফেনীতে এক সময়ে প্রবহমান খালগুলোর এখন করুণ দশা। যেখানে এক সময় ছিলো স্বচ্ছ জল, মাছ ও জীববৈচিত্র এখন তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ২০২৪ এর যে ভয়াবহ বন্যা তার ক্ষতির নেপথ্যেও খালের এ বেহাল দশা।

দখল আর অবহেলায় মৃতপ্রায় বরিশালের খাল, প্রকল্পের আশায় সিটি করপোরেশন

দখল আর অবহেলায় মৃতপ্রায় বরিশালের খাল, প্রকল্পের আশায় সিটি করপোরেশন

দখল, দূষণ আর অযত্নে বরিশাল নগরীর ভেতর দিয়ে প্রবাহিত খালগুলো মরে গেছে। স্বাধীনতার আগে ২২টি খাল থাকলেও এখন ৫-৬টির অবয়ব আছে মাত্র। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খালগুলো উদ্ধারের দাবি নাগরিক সমাজের। এদিকে সিটি করপোরেশন বলছে-মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। পাশ হলে খাল উদ্ধারের কাজ শুরু হবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের রাষ্ট্র পরিচালনার সক্ষমতার অন্যতম মাপকাঠি

নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের রাষ্ট্র পরিচালনার সক্ষমতার অন্যতম মাপকাঠি

বাংলাদেশে খাদ্যে ভেজালের নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা আজ এক গুরুতর জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কৃষিক্ষেত্রে অগ্রগতি সত্ত্বেও দেশ এখনও ব্যাপক খাদ্য দূষণের সমস্যায় ভুগছে। বাংলাদেশে আজ এমন একটা অবস্থা হয়েছে যে একজন ক্রেতা সে বাজারের যত ভালো জায়গা থেকেই খাদ্য পণ্য ক্রয় করুক না কেন মনের ভিতরে একটা সন্দেহ থেকেই যায় যে খাবারটা আসলেই নিরাপদ ও ভেজাল মুক্ত কিনা।

দূষণ-দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন চলাচলে ইতালির নতুন গতিসীমা নির্ধারণ

দূষণ-দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন চলাচলে ইতালির নতুন গতিসীমা নির্ধারণ

দূষণ ও দুর্ঘটনা মুক্ত শহর গড়তে রাজধানী রোমে যানবাহন চলাচলে নতুন গতিসীমা নির্ধারণ করেছে ইতালি। যদিও, স্পিড লিমিট ঘণ্টায় সর্বোচ্চ ৩০ কিলোমিটার ঘোষণার পর বিপাকে পড়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ব্যস্ত সময়ে এ ধীর গতিসীমার কারণে বাড়ছে ভোগান্তি। যদিও, পরিসংখ্যান বলছে স্পিড লিমিট নিয়ন্ত্রণ সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হার কমাতে সক্ষম।

দূষণে ঢেকে যাচ্ছে কাশ্মীরের সৌন্দর্য

দূষণে ঢেকে যাচ্ছে কাশ্মীরের সৌন্দর্য

অপার সৌন্দর্যের কাশ্মীর, যা পৃথিবীর স্বর্গ নামে পরিচিত, তা এখন বায়ু দূষণের কবলে। ডিসেম্বর মাস এলেই কাশ্মীরের বাতাস ভারী হয়ে ওঠে। চোখ জ্বালা করে, নাক চুলকায়, শ্বাস নিতে কষ্ট হয়। এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা হতাশ। যারা সৌন্দর্যের খোঁজে আসে, তারা এখন দেখছে কুয়াশা আর দূষণের মিশেল। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য পোড়ানো, যানবাহনের ধোঁয়া, কাঠ ও কয়লা পোড়ানো থেকে সৃষ্টি হয় এমন দূষিত আবহাওয়া।

সাইকেলবান্ধব নগরের দাবিতে ময়মনসিংহে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

সাইকেলবান্ধব নগরের দাবিতে ময়মনসিংহে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

পরিবেশ রক্ষায় ও যানজটের সমস্যা থেকে মুক্তি পেতে বাইসাইকেলের ব্যবহারের বার্তা সবার কাছে পৌঁছে দিতে ময়মনসিংহে আয়োজন করা হয়েছে সাইকেল র‍্যালি। আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) এ সাইকেল র‍্যালির আয়োজন করে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ  ও রাউন্ড টেবিল বাংলাদেশ।