দুর্যোগ
হিমালয়ে জলবায়ু পরিবর্তনে বাড়ছে পাহাড়ি ঢল, ঝুঁকিতে বসতি ও অবকাঠামো

হিমালয়ে জলবায়ু পরিবর্তনে বাড়ছে পাহাড়ি ঢল, ঝুঁকিতে বসতি ও অবকাঠামো

নেপালের দুর্গম পাহাড়ি গ্রামে গত সপ্তাহে পানি, পাথর ও কাদার ঢল নেমে এলে পেমা তামং ও তার প্রতিবেশীরা দৌড়ে উঁচুতে থাকা একটি বৌদ্ধ স্তূপের আশ্রয় নেন। ২০১৫ সালের ভূমিকম্পে ধ্বংস হওয়া সেই স্তূপটি আগের বছরই পুনর্নির্মাণ করা হয়েছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা; ছবি হাতে হাসপাতাল-থানায় পরিবার

নেপালে নিখোঁজ স্বজনের অপেক্ষা; ছবি হাতে হাসপাতাল-থানায় পরিবার

নেপালে বিধ্বংসী দুর্যোগে নিখোঁজদের অপেক্ষায় তাদের স্বজনেরা। হাসপাতাল, থানা ও দুর্যোগ এলাকায় প্রিয়জনের ছবি হাতে ঘুরছেন তারা। কখন ঘরে ফিরবে, খুঁজে পাবে তাদের স্বজনদের সেই আশায় ভারতীয় পরিবারগুলো। এরই মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার এক বৃদ্ধ দম্পতি ফিরে এসেছে। এদিকে, নিখোঁজ প্রিয়জনদের সন্ধানে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারগুলো। এর মাঝেই অজ্ঞাতপরিচয় মরদেহগুলো গণকবর দিচ্ছে নেপালি কর্তৃপক্ষ।

দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত হচ্ছে: খাদ্যমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত খাদ্য মজুত হচ্ছে: খাদ্যমন্ত্রী

যেকোনো সময় দুর্যোগ পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

নেপালের কাদা-পানির তাণ্ডব যেন যুদ্ধের ধ্বংসস্তূপ!

নেপালের কাদা-পানির তাণ্ডব যেন যুদ্ধের ধ্বংসস্তূপ!

নজিরবিহীন দুর্যোগে ধসে পড়েছে অসংখ্য বহুতল ভবন, কাদার প্রলেপে আবৃত সেগুলো। দুর্যোগের দু’দিন পরও তিব্বত সীমান্তবর্তী নদীগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে কাদা-পানি। কাদার আস্তরণ পেরিয়ে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে হতাহতদের, বাড়ছে কান্নার রোল।

হিমবাহ থেকে ছিটকে পড়া তীব্র গতির বরফ থেকেই নেপালের বন্যা-ভূমিধস!

হিমবাহ থেকে ছিটকে পড়া তীব্র গতির বরফ থেকেই নেপালের বন্যা-ভূমিধস!

নেপালে নজিরবিহীন পাহাড়ি ঢল নিয়ে ভিন্নমত থাকলেও বেশিরভাগ ভূতত্ত্ববিদের দাবি, হিমবাহ থেকে ছিটকে পড়া তীব্র গতির বরফের চাই থেকেই এই দুর্যোগের উৎপত্তি। আশঙ্কা আছে, চীন-নেপাল সীমান্তে সৃষ্টি হওয়া কৃত্রিম হ্রদ প্লাবিত হলে চলতি সপ্তাহেই তেড়ে আসতে পারে দ্বিতীয় ঢল। এছাড়াও, ভোটেকোশি নদী তীরবর্তী ৩ জেলাকে ‘দুর্যোগ কবলিত অঞ্চল’ ঘোষণা করে সতর্ক অবস্থানে নেপাল সরকার।

দু’দিন পরও নিখোঁজ স্বজনের অপেক্ষায় নেপাল, বোর্ডে নাম খুঁজছেন স্বজনরা

দু’দিন পরও নিখোঁজ স্বজনের অপেক্ষায় নেপাল, বোর্ডে নাম খুঁজছেন স্বজনরা

নেপালে ভয়াবহ দুর্যোগের দু’দিন পেরিয়ে গেলেও এখনও নিখোঁজদের সন্ধান মেলার খবরের অপেক্ষায় রয়েছেন স্বজনরা। নুয়াকোটের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে উদ্ধারকারীদের টাঙানো বোর্ডে নিখোঁজদের নাম দেখতে ভিড় করছেন তারা। অনেকে এখনও আশায় বুক বাধছেন, হয়তো খোঁজ মিলবে, বেঁচে ফিরবেন প্রিয়মুখগুলো।

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু প্রক্ষেপণ তথ্য ও উন্নত জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেল কার্যক্রম শুরু

আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু প্রক্ষেপণ তথ্য ও উন্নত জলোচ্ছ্বাস পূর্বাভাস মডেল কার্যক্রম শুরু

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) উচ্চ-রেজোলিউশনের জলবায়ু প্রক্ষেপণ (ক্লাইমেট প্রোজেকশন) তথ্য এবং একটি উন্নত জলোচ্ছ্বাস (স্টর্ম সার্জ) পূর্বাভাস মডেল সফলভাবে তৈরি করেছে।

ভারতে প্রবল বৃষ্টি ও বন্যায় ২ দিনে প্রাণহানি অন্তত ৩৫

ভারতে প্রবল বৃষ্টি ও বন্যায় ২ দিনে প্রাণহানি অন্তত ৩৫

ভারতের গুজরাটে প্রবল বর্ষণ ও বন্যায় দুইদিনে প্রাণ গেছে কমপক্ষে ৩৫ জনের। আসাম রাজ্যে সপ্তাহব্যাপী বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ওড়িষার ছয় জেলায়। হিমাচলের সাত জেলায় অরেঞ্জ অ্যালার্ট। অন্যদিকে চীনে টাইফুন নৌলের আঘাতে বাতিল চারশোর বেশি ফ্লাইট।

জাপানে ভয়াবহ তাপদাহে সপ্তাহে নিহত ১৪, রেকর্ড হাসপাতালে ভর্তি

জাপানে ভয়াবহ তাপদাহে সপ্তাহে নিহত ১৪, রেকর্ড হাসপাতালে ভর্তি

জাপানের রাজধানী টোকিওতে তাপদাহজনিত অসুস্থতা নিয়ে একদিনেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪৫০ জনের বেশি মানুষ। ১৬ বছর আগে এ ধরনের রেকর্ড রাখা শুরুর পর এটিই সর্বোচ্চ সংখ্যা। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) জরুরি পরিষেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। গত এক সপ্তাহে দেশটিতে এই তাপদাহে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। সিএনএ-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নকশা উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ, ঝুঁকিতে বগুড়া শহর

নকশা উপেক্ষা করে বহুতল ভবন নির্মাণ, ঝুঁকিতে বগুড়া শহর

বগুড়া শহরে নিয়মকানুনের তোয়াক্কা না করেই অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে বহুতল ভবন। এমনকি অনুমোদিত নকশার সঙ্গেই মিল নেই অধিকাংশ ভবনের। ভূমিকম্পসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অধিক ক্ষয়ক্ষতির শঙ্কায় নগরবাসী। এসব অনিয়মের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।

দুর্যোগে ছুটে আসেন নেতারা, পরিস্থিতি স্বাভাবিকেই যান হারিয়ে!

দুর্যোগে ছুটে আসেন নেতারা, পরিস্থিতি স্বাভাবিকেই যান হারিয়ে!

দুর্যোগ এলেই দুর্গত মানুষের পাশে ছুটে আসেন মন্ত্রী, নেতা আর প্রশাসনের কর্মকর্তারা। চলে ত্রাণ বিতরণ, পরিদর্শন আর নানা আশ্বাস। কিন্তু স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি নেমে গেলে বদলে যায় চিত্র। বছরজুড়ে পাহাড় কাটা, নদী-খাল দখল আর অপরিকল্পিত উন্নয়নের কারণে বারবারই বাড়ছে দুর্ভোগ।

সুনামগঞ্জে ৫ শতাধিক মানুষকে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

সুনামগঞ্জে ৫ শতাধিক মানুষকে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

সুনামগঞ্জের তাহিরপুরে সীমান্ত এলাকার ৫ শতাধিক মানুষকে বিজিবির পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) উদ্যোগে তাহিরপুর উপজেলার লাউরগড় এলাকায় এ চিকিৎসাসেবার কার্যক্রম পরিচালনা করা হয়।