অভিনয় ছেড়ে রাজনীতিতে নেমেই চমক দেখালেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। মাত্র দুই বছর আগে দল গঠন করে প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছে তার দল টিভিকে। দীর্ঘ ৪৯ বছর পর শাসন তামিলনাড়ুতে রাজনৈতিক পরিবর্তন আসলো থালাপতি হাত ধরে।
বিজেপি ও ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই গড়ে তোলেন তামিলাগা ভেটরি কাজাগাম বা টিভিকে দল। এককভাবে লড়াই করেই বিধানসভা নির্বাচনে ২৩৪টির মধ্যে জিতে নিয়েছেন ১০৮টি আসন। তবে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য আরও ১০টি আসন প্রয়োজন তার।
আরও পড়ুন:
এমন অবস্থায় বিগত ক্ষমতাসীন ডিএমকে সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে থালাপতির টিভিকে দলকে সমর্থন জানালো রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। তাদের দখলে থাকা পাঁচটি আসন বিজয়ের দলের সঙ্গে যুক্ত হচ্ছে। এছাড়া সিপিআই, সিপিএম এবং ভিসিকে দলের প্রত্যেকের দু’টি করে আসনও টিভিকে দলকে সমর্থন জানাচ্ছে।
তবে বিনিময়ে টিভিকে সরকারের কাছে দু’টি মন্ত্রিত্ব চেয়েছে কংগ্রেস। এছাড়া শর্ত দিয়েছে কোনোভাবেই আইডিএমকে ও তার মিত্রদের জোটে নিতে পারবে না টিভিকে। দু’পক্ষের এক ভার্চুয়াল বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এই পদক্ষেপে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে থালাপতি বিজয়।
থালাপতির টিভিকে দলের সঙ্গে জোট গড়ায় কংগ্রেসকে বিশ্বাসঘাতক বলছে ডিএমকে। তাদের দাবি, ডিএমকের সমর্থন ছাড়া তামিলনাড়ুতে একটি আসনও পেত না কংগ্রেস।
এখন সরকার গঠনের জন্য টিভিকে দলকে আনুষ্ঠানিকভাবে গভর্নরের কাছে আবেদন জানাতে হবে। আগামী ৭ মে টিভিকে-এর প্রধান কার্যালয়ে কংগ্রেসের বিধায়কদের সঙ্গে বিজয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়।





