
দেশে তীব্র গরম আর কতদিন থাকবে? জানালেন আবহাওয়াবিদরা
দেশজুড়ে চলমান তীব্র গরমে জনজীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে নাকাল সাধারণ মানুষ (Bangladesh Weather Update)। সবার মনে এখন একটাই প্রশ্ন দেশে তীব্র গরম আর কতদিন থাকবে? (How long will the heatwave last in Bangladesh?)। এ নিয়ে বড় আপডেট দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (Bangladesh Meteorological Department)।

অতিরিক্ত গরমে বিশ্বজুড়ে প্রতি মিনিটে মারা যান একজন মানুষ: প্রতিবেদন
অতিরিক্ত গরমে বিশ্বজুড়ে প্রতি মিনিট বা ৬০ সেকেন্ডে একজন মানুষ মারা যান। যার অর্থ বছরে তীব্র তাপপ্রবাহের কারণে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটছে। জনস্বাস্থ্যের ওপর জলবায়ুর প্রভাব নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, ২০২৪ সালে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি ছাড়িয়েছে। তাপমাত্রা বাড়ায় ক্রমেই বাড়ছে সমুদ্রের উষ্ণতা, যা প্রাকৃতিক দুর্যোগকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করছে।

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, তবে ভোগান্তিতে ঘরমুখো মানুষ
কয়েকদিনের চলমান তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো নগরবাসী। আজ (বৃহস্পতিবার, ১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে দেশের ৯৯ শতাংশ শিশু: ইউনিসেফ
২০৫০ সালের মধ্যে তাপপ্রবাহের সম্মুখীন হবে দেশের ৯৯ শতাংশ বা সাড়ে ৩ কোটির বেশি শিশু, জানিয়েছে ইউনিসেফ। শিশু, অন্তঃসত্ত্বা নারীসহ দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে তীব্র তাপপ্রবাহে স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচাতে ইউনিসেফের সহযোগিতায় বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর।

টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে ফিরেছে স্বস্তি
টানা তাপপ্রবাহের পর বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। তীব্র গরমের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, আগামী ১১ থেকে ১৩ মে পর্যন্ত ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। এতে তাপপ্রবাহ আপাতত থাকবে না। এছাড়া ১৫ই মে'র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ চলমান তাপপ্রবাহ খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে আজ ( মঙ্গলবার, ৩০ এপ্রিল) থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।