
ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে
দেশের শীর্ষ পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (সোমবার, ৬ জুলাই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেনও বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ৩৯২টি কোম্পানির ৪৪ কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৭৯৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪১৬ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৬০৩ টাকা।

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ১,৫৩০ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি লেনদেনও বেড়েছে। এদিন ডিএসইতে ১ হাজার ৫৩০ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৯৮৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, দাম বেড়েছে ২৪৯টি প্রতিষ্ঠানের
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (মঙ্গলবার, ৩০ জুন) সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দিনশেষে লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৯টির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টি শেয়ারের দাম।

শেয়ারবাজারে বড় উত্থান, আজ ১,৩৭১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন উভয় ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ (রোববার, ২৮ জুন) মোট ৩৯৪টি কোম্পানির ৪৪ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৭৮২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ কোটি ৩ লাখ ৮২ হাজার ৬৩৮ টাকা।

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, ৮২৮ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেনও বেড়েছে। দিনভর ২ লাখ ৬ হাজার ৩৩৯টি লেনদেনের মাধ্যমে ৩৯৫টি কোম্পানির ২৪ কোটি ৫৩ লাখ ৪৯ হাজার ৩৮৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ও অন্যান্য সিকিউরিটিজের হাতবদল হয়েছে। এতে টাকার অংকে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২৮ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৭২০ টাকা।

দেশের উভয় পুঁজিবাজারে সূচকের উত্থান
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ (সোমবার, ২০ অক্টোবর) দেশের উভয় পুঁজিবাজার ঊর্ধ্বমুখী হয়েছে। ধারাবাহিক পতনে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের বিক্রির চাপ কমেছে এবং সুযোগসন্ধানী বিনিয়োগকারীরা বাজারে ফিরে কম দামে শেয়ার কিনতে শুরু করেছে।

‘বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারলে শেয়ার বাজারের সংস্কার বৃথা যাবে’
বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে না পারলে শেয়ারবাজারের সব সংস্কার বৃথা যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।

বর্তমানে কোনো প্রভাব ছাড়া ডিএসই কাজ করছে: ডিএসই চেয়ারম্যান
গত ১৫ বছরে আওয়ামী সরকারের আমলে যারা পুঁজিবাজারে ব্যাপক লুটপাট করেছে তা তদন্ত ও বিশ্লেষণ করে তাদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। আজ (বৃহস্পতিবার, ৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তারা এ কথা জানায়। এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান জানান, বর্তমানে কোনো প্রভাব ছাড়া ডিএসই কাজ করছে। যা আগামীতেও অব্যাহত থাকবে।

‘সংস্কারের কারণে পুঁজিবাজার খারাপ অবস্থায় আছে’
বর্তমানে পুঁজিবাজার যে খারাপ অবস্থায় আছে তা সংস্কারের কারণে সাময়িক সময়ের জন্য বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার বাজার অংশীদারদের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি। এদিন ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জে যান উপদেষ্টা। এসময় সংস্কার শেষে বাজার ভালো অবস্থানে যাবে বলে জানান তিনি।

২৮ কোটি টাকা ঘাটতি: পিএফআই সিকিউরিটিজের সনদ নবায়ন স্থগিত
পুঁজিবাজারের ব্রোকারেজ হাউস পিএফআই সিকিউরিটিজের স্টক-ডিলার এবং স্টক-ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নবায়ন স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটি নিবন্ধন সনদ নবায়ন করার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আবেদন জানালেও তা গ্রহণ করা হয়নি। সমন্বিত গ্রাহক হিসাবে প্রতিষ্ঠানটির ২৮ কোটি টাকার বেশি ঘাটতি থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

'পুঁজিবাজারে আইপিও, ফান্ড-বন্ড সম্পর্কিত কাজে সংস্কারের দরকার'
পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), ফান্ড ও বন্ড সম্পর্কিত কাজে কিছু সংস্কারের দরকার আছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। এ সংক্রান্ত সংস্কারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও সরকারের সঙ্গে কাজ করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ডিএসইর নতুন চেয়ারম্যান মমিনুল ইসলাম
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সিলিংকের প্রতিষ্ঠাতা ও দাতব্য সংস্থা 'অদম্য ফাউন্ডেশন' এর ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম। আজ (বৃহস্পতিবার, ৩ অক্টোবর) এক হাজার ৭৬ তম বোর্ড সভায় পর্ষদ সদস্যরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেন৷