
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ৭ কলেজ ভর্তি ২০২৫-২৬: কোন কলেজে কত আসন?
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ (বুধবার, ১০ জুন) থেকেই বহুল প্রতীক্ষিত সাত কলেজ ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু (7 College Admission Online Application Start Date) হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ জুন পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন (Dhaka Central University 7 College Admission Seat Capacity 2025-2026)।

সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল পাশ
ত্রয়োদশ জাতীয় সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৬’— বিল আকারে পাশ হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য আবদুল হাছিব
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিবকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির’ অধ্যাদেশ জারি
রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। খসড়া অধ্যাদেশের প্রস্তাবের মতো সাতটি কলেজকে চারটি স্কুলে বিভক্ত না করে চূড়ান্ত অধ্যাদেশে বলা হয়েছে, কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত থাকবে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গতকাল (রোববার, ৮ ফেব্রুয়ারি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন
ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এর অনুমোদন দেয়া হয়।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত, পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদে
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। আজ (রোববার, ১৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় পর্যায়ের সকল প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন সাত কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা তাঁদের সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালানোর হুঁশিয়ারি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) সন্ধ্যায় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে শিক্ষার্থীরা এ হুঁশিয়ারি দেন।

৭ কলেজ নিয়ে নতুন বিতর্ক: প্রস্তাবিত কাঠামোয় হুমকিতে নারী শিক্ষা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে একটি অধ্যাদেশের খসড়া প্রকাশের পর নতুন বিতর্কের মুখে পড়েছে ৭ কলেজের শিক্ষা কার্যক্রম। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ঢাকা কলেজে ভর্তি হতে পারবে নারী শিক্ষার্থীরা, আর ইডেন ও বদরুন্নেসা কলেজে পড়তে পারবে পুরুষ শিক্ষার্থীরা। ছাত্রদের পর আন্দোলনে নামা শিক্ষকরা বলছেন, প্রস্তাবিত কাঠামোতে বিশ্ববিদ্যালয় হলে ইডেন ও বদরুন্নেসা কলেজের স্বতন্ত্র কাঠামো বিলুপ্তির পাশাপাশি হুমকির মুখে পড়বে নারী শিক্ষা।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ, মতামত আহ্বান
অংশীজনের মতামত চেয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব নাঈমা খন্দকার স্বাক্ষরিত খসড়ায় এ তথ্য প্রকাশ করা হয়।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে অন্তর্বর্তী প্রশাসন। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-দায়িত্ব সেন্ট্রাল ইউনিভার্সিটিকে হস্তান্তর করলো ঢাকা বিশ্ববিদ্যালয়
সম্মানজনক পৃথকীকরণ
অধিভুক্ত সরকারি সাত কলেজের সব প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক দায়-দায়িত্ব এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সব তথ্য, ছবি ও ভর্তি পরীক্ষা পরিচালনা বাবদ ফি আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ।