রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সম্প্রতি এই নিয়োগ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
আদেশে জানানো হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য পদ থেকে অব্যাহতি দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে জাবির উপাচার্য পদে দায়িত্ব দেয়া হয়েছে।
নিয়োগ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত (যেটি আগে আসবে) তিনি এই পদে বহাল থাকবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করতে হবে।
উল্লেখ্য, সদ্য সাবেক ভিসি দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেছিলেন।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম মুঠোফোনে জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান তিনি।





