ঢাকা নারায়ণগঞ্জ

নাসিকের বর্জ্যবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী যুবদল ও ছাত্রদল নেতা নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী যুবদল ও ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৯ জুন) বিকেলে আনুমানিক সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ৯ নম্বর ওয়ার্ডের জালকুঁড়ি বাসস্ট্যান্ড থেকে দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওভারপাস থেকে নিচে পড়লো ট্রাক, নিহত ১
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওভার পাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলো ট্রাক। এ ঘটনায় এক ইজিবাইক চালক গুরুতর আহত হয়। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোহর উদ্দিন মিয়া নামের এক ইজিবাইকচালক নিহত হয়েছে বলে জানায় পুলিশ।