নিহতরা হলেন— পটুয়াখালী জেলার দশমিনা থানার চাঁদপুরা গ্রামের বাদশা মিয়ার ছেলে মাসুম বিল্লাহ (২৭), অপরজন চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মুক্তিরকান্দি গ্রামের নান্নু সরদারের ছেলে আব্দুল কাদির জিলানি (২৬)।
নিহত মাসুম বিল্লাহ বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকার বাসিন্দা ও স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। অপরদিকে নিহত আব্দুল কাদির জিলানি বর্তমানে ফতুল্লার দেলপাড়া এলাকার বাসিন্দা এবং ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সরতহাল করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।





