ঢাকা চট্টগ্রাম মহাসড়ক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ মাসে ঝরলো ৫০০ প্রাণ; ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে প্রস্তুত পুলিশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ মাসে ঝরলো ৫০০ প্রাণ; ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে প্রস্তুত পুলিশ

দিনদিন প্রাণঘাতীর যাত্রায় পরিণত হয়ে উঠছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ঈদের ছুটি কিংবা কর্মস্থলে ফেরা মানুষের আনন্দের মাত্রা পরিণত হচ্ছে বিষাদে। পুলিশের তথ্য বলছে, এ মহাসড়কের ২০৬ কিলোমিটার এলাকায় ১৭ মাসে প্রাণ হারিয়েছেন ৫ শতাধিক মানুষ। এদিকে, দুর্ঘটনার বিভিন্ন কারণ উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী জানান, প্রতিবছর সড়ক দুর্ঘটনায় সাড়ে চার হাজার মানুষ মারা যাচ্ছে। পুলিশ বলছে, আসন্ন ঈদুল আযহাকে ঘিরে মহাসড়কে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, পশুর হাট নিষিদ্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ, পশুর হাট নিষিদ্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ, দীর্ঘ যানজট, দুর্ঘটনা আর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে ঘরমুখো মানুষের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাঠে তৎপরতা বাড়িয়েছে হাইওয়ে পুলিশ। মহাসড়ক ঘেঁষে পশুর হাট বসবে না। সড়কে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই বলছে হাইওয়ে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ ইউটার্ন বন্ধে সওজের দেয়াল নির্মাণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবৈধ ইউটার্ন বন্ধে সওজের দেয়াল নির্মাণ

এখন টিভিতে প্রতিবেদন প্রকাশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঝুঁকিপূর্ণ অবৈধ ইউটার্ন ও সংযোগ সড়ক বন্ধ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ (রোববার, ১৯ এপ্রিল) ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে হোটেলের সামনে মৃত্যুফাঁদ!’ শিরোনামে এখন টেলিভিশন এ প্রতিবেদন প্রচারিত হয়।

ঢাকা-চট্টগ্রাম মাহসড়কে পণ্যবাহী ট্রাক উল্টে নিহত ১, আহত ২

ঢাকা-চট্টগ্রাম মাহসড়কে পণ্যবাহী ট্রাক উল্টে নিহত ১, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এলপিজি সিলিন্ডারবাহী গাড়ি উল্টে ঘটনাস্থলে এক পথচারী ভিক্ষুক নিহত হয়েছে৷ গুরতর আহত হয়েছে ট্রাকটির চালক ও হেলপার। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১২

কুমিল্লায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কে উল্টে গেছে। এতে দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত ১২ জন। গতকাল (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান ও লরির সংঘর্ষে নিহত হয়েছেন লরির চালক ও হেলপার। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই ফারুক হোসেন। এছাড়া একই দিনে জেলার বুড়িচং উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা ইউটার্নে যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষে নানা ও নানীর মৃত্যু। এ ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরও ৪ জন। আজ (সোমবার, ১৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, আটক ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, আটক ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় চালককে গাছের সাথে বেঁধে সিএনজি চালিত অটোরিকশা ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের এক সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল বুধবার (১৮ জুন) বিকেলে হাইওয়ে পুলিশ ওই ডাকাতচক্রের সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ডাকাতির সরঞ্জামসহ ৫ জন গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে ডাকাতির সরঞ্জামসহ ৫ জন গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ডাকাত দলের পাঁচ সদস্যকে ডাকাতি সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার, ১০ মার্চ) বিকেলে হাইওয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল (রোববার, ৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে মহাসড়কে ঢাকামুখী লেনের ফাজিলপুর এলাকার নজির আহাম্মদ ব্রিকস ফিল্ডের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে নিহত ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর হাফেজিয়া মাদ্রাসা এলাকায় কাভার্ড ভ্যানের সাথে ঢালাই শ্রমিক বোঝাই পিকআপের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত কয়েকজন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রাণ সঞ্চার করছে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রাণ সঞ্চার করছে সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প

বিশ্বের অধিকাংশ আয়ু ফুরানো জাহাজের গল্প শেষ হয় বাংলাদেশে, এরপর খণ্ডবিখণ্ড হয়ে এসব জাহাজ প্রাণ সঞ্চার করে দেশের ছোট-বড় অসংখ্য শিল্প আর অর্থনৈতিক কর্মকাণ্ডে। আর এর ওপর নির্ভর করে আবর্তিত হয় প্রায় লক্ষ কোটি টাকার অর্থনীতি। কিন্তু হালে ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজভাঙ্গা শিল্প। শীর্ষস্থান টিকিয়ে রাখতে তাই, নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা চান ব্যবসায়ীদের।

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের

শ্রমিক অসন্তোষ ও বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা। আজ (বুধবার, ১৬ অক্টোবর) সকাল থেকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করেন। এতে রাস্তার দুইপাশে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।