
আইফোন সিরিজের নতুন সংস্করণ উন্মোচন করলো অ্যাপল
নতুন সিইও জন টার্নাসের হাত ধরে আইফোন সিরিজের নতুন সংস্করণ ‘১৮ প্রো’ এবং ‘১৮ প্রো ম্যাক্স’ উন্মোচন করলো অ্যাপল। চারটি সুন্দর রং ও ফিনিশে এই সিরিজের আগাম প্রি-অর্ডার শুরু হবে ১২ সেপ্টেম্বর। চমকের এখানেই শেষ নয়, ১৮তম সংস্করণের সঙ্গে উন্মোচন করা হয়েছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুয়ো। স্টোরের তথ্যানুযায়ী, ২৫৬ জিবির ১৮ প্রো এবং প্রো ম্যাক্স পাওয়া যাবে ১ হাজার ১৯৯ ডলার আর ১ হাজার ২৯৯ ডলারে। আর আইফোন ডুয়োর দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯৯ ডলার থেকে।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফোল্ডেবল ফোনের যুগে অ্যাপল, নতুন প্রধান নির্বাহী জন টার্নাস
টিম কুকের ১৫ বছরের সফল নেতৃত্বের পর মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের নতুন প্রধান নির্বাহী (সিইও) হিসেবে দায়িত্ব নিয়েছেন জন টার্নাস। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শীর্ষ পদে বসেন হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের সাবেক এই প্রধান। দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আইফোনের দাম ১৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে!
মেমোরি চিপের দাম আকাশচুম্বী হওয়ায় নিজেদের সব ধরনের পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনা করছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, চিপের বাজারের বর্তমান পরিস্থিতি ‘অসহনীয়’ হয়ে ওঠায় পণ্যের দাম বাড়ানো এখন ‘অনিবার্য’। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদন এমন তথ্য উঠে এসেছে।

অ্যাপলের নতুন সিইও হচ্ছেন জন টার্নাস; এক্সিকিউটিভ চেয়ারম্যান টিম কুক
কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানির নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে দায়িত্ব নিচ্ছেন জন টার্নাস। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ পরিবর্তন কার্যকর হবে। এনবিসি নিউজ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আইফোন ১৭ উন্মোচন: হতাশ বিনিয়োগকারীরা, উধাও শত বিলিয়ন ডলার
প্রযুক্তি বিশ্বের কিংবদন্তি অ্যাপল ইনকর্পোরেটেডের জন্য গত ১৩ সেপ্টেম্বর ছিল এক দুঃস্বপ্নের মতো। বহুল প্রতীক্ষিত আইফোন-১৭ এর লঞ্চ বিনিয়োগকারীদের হতাশ করেছে। বাজার মূল্য থেকে উধাও হয়ে গেছে শত বিলিয়ন ডলার। অ্যাপলের ইতিহাসে সবচেয়ে বড় একদিনের পতন হিসেবে চিহ্নিত হয়েছে এ ঘটনা।

উন্মোচিত হল অ্যাপলের নতুন সিরিজ আইফোন সিক্সটিন
অবশেষে উন্মোচিত হল অ্যাপল আইফোনের নতুন সিরিজ 'আইফোন সিক্সটিন'। সোমবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপল পার্কে 'ইটস গ্লোটাইম' শীর্ষক ইভেন্টে আইফোন সিক্সটিনের সাথে বিশ্বকে পরিচয় করিয়ে দেন প্রতিষ্ঠানটির সিইও টিম কুক।

'ইটস গ্লোটাইম'র মাধ্যমে প্রকাশ্যে আসবে আইফোন ১৬ সিরিজ
আসছে ৯ সেপ্টেম্বর আইফোনের নতুন সংস্করণ উন্মোচন করবে অ্যাপল। ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের প্রধান কার্যালয়ে চলবে আইফোন সিক্সটিন উন্মোচনের আয়োজন। ফিচারের দিক থেকে নতুন অনেক বিষয় যোগ করা হলেও ক্যামেরা ফিরে যাচ্ছে পাঁচ বছর পেছনে।