
দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ঝেড়ে অস্ট্রেলিয়ায় অনুশীলনে ব্যস্ত টাইগাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামার আগে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে প্রথম দিনের অনুশীলনে রানিং, ফিল্ডিংয়ের পাশাপাশি নেটে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

অস্ট্রেলিয়া সিরিজের আগে ইনজুরির ধাক্কা; শেষ মুহূর্তের প্রস্তুতিতে টাইগাররা
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘরের মাঠে শেষ সময়ের প্রস্তুতি সারছে ইনজুরির মিছিলে বিধ্বস্ত বাংলাদেশ। নতুনভাবে ঢেলে সাজছে টাইগারদের পেস লাইনআপ। ইনজুরি থেকে দ্রুত সেরে ওঠার লড়াইয়ে ব্যস্ত লিটন-শরিফুলরা।

ঐচ্ছিক অনুশীলনেও ব্যস্ত টাইগাররা, ব্যাটিং-ফিল্ডিংয়ে বিশেষ নজর
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে দ্বিতীয় দিনের মতো ঐচ্ছিক অনুশীলন করেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। ব্যাটিং ও ফিল্ডিংয়ে নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করেছেন জাকের-সাদমান-খালেদরা।

হারারেতে আজ টাইগারদের ‘বাঁচা-মরার’ লড়াই
টেস্টের পর সিরিজের প্রথম ওয়ানডেতেও ভয়াবহ ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হার সঙ্গী হয়েছিলো বাংলাদেশের। তাই সিরিজ বাঁচানোর লড়াইয়ে হারারেতেই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের আজ ‘বাঁচা-মরার’ লড়াই
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টিম বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা ভুলে সমতায় ফেরার লক্ষ্য টাইগারদের, আর অস্ট্রেলিয়ার চোখ সিরিজ নিশ্চিত করার দিকে। শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ (শুক্রবার, ১৯ জুন) দুপুর ২টায়।

দ্বিতীয় টেস্ট প্রস্তুতি সম্পন্ন, শততম টেস্টের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম
সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এ টেস্ট দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম।

আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয় টাইগারদের
এশিয়া কাপের পর আরও একবার বাংলাদেশের ব্যাটিং ইউনিট ভয় ধরালো সমর্থকদের মাঝে। আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয়ের দিনে টাইগারদের সঙ্গী হলো আরও একটি ব্যাটিং ধস। তবে নুরুল হাসান সোহান এবং রিশাদ হোসেনের ক্যামিও শারজাহতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এনে দিয়েছে স্বস্তির এক জয়।

এশিয়া কাপ থেকে একপ্রকার ছিটকেই গেছে টাইগাররা!
এশিয়া কাপের নিজেদের সবশেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে বড় হারের পর আপাত দৃষ্টিতে টুর্নামেন্ট থেকে একপ্রকার ছিটকেই গেছে টাইগাররা। তবে কাগজে-কলমে সুপার ফোরে ওঠার ক্ষীণ সম্ভাবনা আছে এখনো। আর সেজন্য আফগানিস্তানকে শুধু হারালেই চলবে না, লিটনদের ভাগ্য নির্ভর করবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপরও।

প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ৮ উইকেটের জয়
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটের সহজ তুলে নিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে অনেকটা একপেশে এক জয় তুলে নিয়েছে টাইগাররা। এশিয়া কাপের আগে প্রস্তুতি মিশনটাও ভালোভাবেই শুরু করেছে ফিল সিমন্সের শিষ্যরা।

মিরপুরে টাইগারদের স্কিল ট্রেনিং শুরু
বিশেষ ফিটনেস ক্যাম্প শেষে একদিনের বিরতিতে আজ (শুক্রবার, ১৫ আগস্ট) দুপুর থেকে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। আগামী ক'দিন মিরপুরে স্কিল ট্রেনিং করবেন টাইগাররা।

সুসময়ের সুবাতাস দেশের ক্রিকেটে: আড়ালে আছে খানিক দুশ্চিন্তা
সুসময়ের সুবাতাস বইছে দেশের ক্রিকেটে। টানা হারের বৃত্ত ভেঙে দুই এশিয়ান পরাশক্তি পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে বাংলাদেশ। তবে সফলতার এ গল্পের আড়ালেও আছে খানিক দুশ্চিন্তা। ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরম্যান্সে উন্নতি দেখা গেলেও দলগত পারফরম্যান্সের গ্রাফটা এখন পর্যন্ত আশা জাগানিয়া নয় টাইগার ক্রিকেটে।

পাকিস্তানের সঙ্গে সিরিজ জিতে এবার হোয়াইটওয়াশে চোখ বাংলাদেশের
মিরপুরে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের সঙ্গে ২-০ তে সিরিজ জিতে এবার হোয়াইটওয়াশে চোখ বাংলাদেশের। ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে ৩-০ তে হারানোর অপেক্ষায় টাইগাররা। ম্যাচ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।