
টঙ্গীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, মূল অভিযুক্ত গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) নামের গ্রিন ইউনিভার্সিটির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় হাসিবের মৃত্যু হয়। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনার মূল অভিযুক্ত জোবায়ের হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্র জাতীয় সেন্টারে গড়ে তোলা হবে: সমাজকল্যানমন্ত্রী
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রকে জাতীয় পর্যায়ের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে বাড়ানো হবে কেন্দ্রটির ধারণ ক্ষমতা। আগের তুলনায় শিশুদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গাজীপুরে ১০৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৮ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

টঙ্গীতে ট্রেনে কাটা পরে সন্তানসহ মায়ের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের নিচে কাটা পরে দুই বছরের সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) দুপুরে শিলমুন আকিজ বেকার্স সংলগ্ন ভৈরব রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে এক বিদেশি পিস্তলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে রতন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ (রোববার, ১১ জানুয়ারি) মধ্য রাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ভেজাল মদ এবং গাঁজা জাতীয় অপ্রচলিত মাদক কুশের একটি আধুনিক ল্যাব ধরা পড়েছে। এ ঘটনায় ৩ জনকে আটকসহ ভাটারা ও টঙ্গী পূর্ব থানায় ৩টি মামলা দায়ের করা হয়েছে।

টঙ্গীতে একের পর এক ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন ও থানা ঘেরাও
গাজীপুরের টঙ্গীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তাহীনতায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে মানববন্ধনসহ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

টঙ্গীতে ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন, থানা ঘেরাও
গাজীপুরের টঙ্গীতে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় নিরাপত্তাহীনতায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদে আজ (সোমবার, ৮ নভেম্বর) সকাল ১১টায় টঙ্গী পূর্ব থানা ফটকের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে প্রায় এক ঘণ্টা টঙ্গী পূর্ব থানা ঘেরাও করে রাখে।

টঙ্গীতে সিদ্দিক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১
গাজীপুরের টঙ্গীতে বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী মো. সিদ্দিকুর রহমান হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিনতাইকারী ইমরানকে গ্রেপ্তার করেছে র্যাব-১। টঙ্গী পূর্ব থানা পুলিশের সহায়তায় র্যাব-১ এর একটি যৌথ দল গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টায় টঙ্গীর কুখ্যাত মাদকস্পট হিসেবে পরিচিত মাজার বস্তি থেকে তাকে গ্রেপ্তার করে।

‘তাসফিনের হাত পুনঃসংযোজনে সাফল্য দেশি চিকিৎসকদের দক্ষতার উজ্জ্বল উদাহরণ’
সম্প্রতি টঙ্গীতে তাসফিন ফেরদৌস নামের এক কিশোর সন্ত্রাসী হামলায় হাত হারানোর পর তা জাতীয় বার্ন ইনস্টিটিউটের ডাক্তারদের দক্ষতা ও চেষ্টায় পুনঃসংযোজনের বিরল ঘটনা ঘটেছে। এরপর আজ (শনিবার, ৬ ডিসেম্বর) তাসফিনকে দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেছেন, তাসফিনের হাত পুনঃসংযোজনে সাফল্য বাংলাদেশি চিকিৎসকদের দক্ষতা-আন্তরিকতার এক উজ্জ্বল উদাহরণ।

আমিন ধ্বনিতে শেষ হলো টঙ্গীর ৫ দিনের জোড় ইজতেমা
গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মধ্য দিয়ে শেষ হলো তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী পুরানাদের জোড় ইজতেমা। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান। দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসল্লি।

টঙ্গীতে ৫ দিনের জোড় ইজতেমা শুরু হচ্ছে কাল
গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামীকাল (শুক্রবার, ২৮ নভেম্বর) শুরু হচ্ছে জোড় ইজতেমা। ফজরের পর আম বয়ানের মাধ্যমে শুরু হবে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের আয়োজনে পাঁচ দিনের আয়োজন। আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।