Recent event

ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী আসাদুজ্জামান

মো. আসাদুজ্জামান
মো. আসাদুজ্জামান | ছবি: এখন টিভি
0

ঝিনাইদহ-১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ঝিনাইদহ-১ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। এ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আবু ছালেহ মো. মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।

আরও পড়ুন:

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৩ লাখ ২৫ হাজার ২৭৮ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ১ জন। আর নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ২৭৭ জন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: ঝিনাইদহ-১
প্রার্থীর নাম দল / প্রতীক প্রাপ্ত ভোট
মো. আসাদুজ্জামান (বিজয়ী) বিএনপি (ধানের শীষ) ১,৭১,৫৯৮
আবু ছালেহ মো. মতিউর রহমান জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) ৫৫,৫৭৭


ভোটার বিন্যাস: ঝিনাইদহ-১
পুরুষ ভোটার নারী ভোটার মোট ভোটার
১,৬৩,০০১ জন ১,৬২,২৭৭ জন ৩,২৫,২৭৮ জন

ইএ