
এবার জেন-জিরা প্রধানমন্ত্রী বালেন্দ্রর পদত্যাগ চায়, উত্তাল নেপাল
নেপালে নিজেদের সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নেমেছে জেন-জিরা। তরুণ নেতাদের ধরপাকড় ও তরুণের আত্মহত্যা ঘিরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’র পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। দুই আন্দোলনকারীর মৃত্যু ঘিরে বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। বস্তিবাসীদের পুনর্বাসন ঘিরে সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করছে আন্দোলনকারীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন আপত্তিকর পোস্টের জেরে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

আলোচনায় ‘তেলাপোকা জনতা পার্টি’; কেন যোগ দিচ্ছে ভারতের হাজারো তরুণ?
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশটিতে এক নজিরবিহীন বিদ্রূপাত্মক রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়েছে। প্রধান বিচারপতি এক শুনানির সময় বেকার যুবকদের ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার তরুণ ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি) নামক একটি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ—নির্বাচনে বাড়ছে ‘জেন জি’ প্রভাব
চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনেও দেখা যাচ্ছে ‘জেন জি’ প্রভাব। সংশ্লিষ্টদের মতে, এ নির্বাচনে ‘জেন জি’ বা তরুণ প্রজন্ম ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর’ হিসেবে আবির্ভূত হতে চলেছে, তা সে প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন।

ক্ষমতায় আসার ২৭ দিনের মাথায় নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসার মাত্র ২৭ দিনের মাথায় আর্থিক অনিয়মের অভিযোগের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং আজ (বুধবার, ২২ এপ্রিল) পদত্যাগ করেছেন। গত সেপ্টেম্বরে নেপালের আগের সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেয়া জেন-জি বিক্ষোভের অন্যতম মুখ ছিলেন গুরুং। তিনি জানিয়েছেন, ‘সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই’ তিনি পদত্যাগ করছেন।

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ গ্রেপ্তার
জেন-জি বিক্ষোভ দমনের অভিযোগে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আজ (শনিবার, ২৮ মার্চ) তাদের গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির।

র্যাপার থেকে নেপালের নতুন সরকারপ্রধান বালেন্দ্র শাহ
প্রায় চার বছরের রাজনৈতিক ক্যারিয়ারে নেপালের নতুন সরকারপ্রধান জনপ্রিয় র্যাপার ও কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ। গানের তালে তালে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ২০২৫ সালের জেন-জি আন্দোলনে সমর্থন দিয়ে অল্প সময়ের মাঝেই নেপালি তরুণদের আইডল বনে যান বালেন্দ্র শাহ। এছাড়া মেয়রের দায়িত্ব পালনের সময়ে জনকল্যাণমুখী উদ্যোগের মাধ্যমে ভোটারদের মন জয় করেন বালেন্দ্র।

পাকিস্তানে সামাজিক প্রথা মেনে মাদকবিহীন পার্টি, বাড়ছে তরুণদের আকর্ষণ
নেশামুক্ত আড্ডার দিকে ঝুঁকছে পাকিস্তানের জেন-জিরা। বিভিন্ন নাইট ও স্পোর্টস ক্লাবে মদ এবং মাদকহীন পার্টির নতুন ধারা করাচির তরুণ সমাজের মধ্যে বাড়তি আকর্ষণ তৈরি করেছে। যেখানে অ্যালকোহলের পরিবর্তে জেনজিরা স্বাস্থ্যকর কফি ও কোমল পানীয় পান করছে। দেশটিতে গেল ৫ বছরে কোমল পানীয় ও কফির বাজার বেড়েছে ২৭ শতাংশের বেশি। আর রাত ১০টা বাজতেই বন্ধ হয়ে যায় পার্টি। টিকিটের মূল্য বেশি হওয়ায় এসব পার্টি কেবল উচ্চ-মধ্যবিত্ত তরুণ প্রজন্মের মধ্যেই সীমাবদ্ধ।

ভোটের ময়দানে জেন-জিদের প্রভাব; সংস্কার ও কর্মসংস্থানই প্রধান চাওয়া
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বড় প্রভাব ফেলবে জেন-জিদের ভোট। মোট ভোটারের চার ভাগের এক অংশ তরুণ প্রজন্ম, যাদের বয়স ১৮ থেকে ৩৭ বছর। নির্বাচিত সরকারের প্রতি জেন-জিদের অন্যতম চাওয়া সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টি। এদিকে বিশ্লেষকরা সতর্কবার্তা দিয়েছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি নির্বাচনে ভোটারদের অনেকটা প্রভাবিত করতে পারে।

অন্তর্বর্তী সরকারে হতাশ নেপালের জেন-জি; নির্বাচনে নতুন মুখের প্রত্যাশা
নেপালের শাসনব্যবস্থায় নতুন মুখ দেখতে চায় অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে হতাশ তরুণ প্রজন্ম। সুশীলা কার্কির ক্যাবিনেটের অনেক মন্ত্রীর পদত্যাগ আরও ইঙ্গিত করে জেন-জিদের আশা-আকাঙ্ক্ষা এবারের নির্বাচনে টার্নিং পয়েন্ট হতে পারে। পর্যবেক্ষকদের জরিপ বলছে, অভ্যুত্থান পরবর্তী নেপালের সাধারণ নির্বাচনে প্রবীণ বনাম তরুণ দেখা যাবে হাড্ডাহাড্ডি লড়াই।

নেপালে প্রধানমন্ত্রী পদে লড়বেন কাঠমান্ডুর মেয়র ও র্যাপার বালেন্দ্র শাহ
নেপালে আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন কাঠমান্ডুর মেয়র ও জনপ্রিয় র্যাপার বালেন্দ্র শাহ। জেন-জিদের নেতৃত্বে নেপালে সরকার পতনের আন্দোলনের অন্যতম সমর্থক বালা এরইমধ্যে যোগ দিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টিতে।

জেন-জিদের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো
এবার জেন-জিদের নেতৃত্বে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মেক্সিকো। অপরাধের মাত্রা বেড়ে যাওয়া, সরকারের দুর্নীতি-অনিয়ম ও ভঙ্গুর বিচার ব্যবস্থা- এসব কারণে গতকাল (শনিবার, ১৫ নভেম্বর) রাজধানীতে প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করেন বিক্ষোভকারীরা। এসময় প্রেসিডেন্টের বাসভবন ভাঙচুর করতে গেলে বিক্ষোভকারীদের ঠেকাতে গিয়ে আহত হয় শতাধিক পুলিশ কর্মকর্তা। আটক করা হয় ২০ বিক্ষোভকারীকে। এদিকে, ‘ডে অব দ্যা ডেড’ ফেস্টিভালে মিচোয়াকানের মেয়র নিহত হওয়ার জেরে জেনজিদের এ বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধীদলের সমর্থকরা।

পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জিদের বিক্ষোভ
লাতিন আমেরিকার দেশ পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে জেন-জি শিক্ষার্থীরা। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন সরকার ব্যর্থ হওয়ায় রাজপথে নেমেছে তারা। বিক্ষোভে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও। পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ছাত্র-জনতা রাজপথ দখলের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায়ে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজনকে।