
জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ শতাংশের বেশি
চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১ দশমিক ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১২ জুলাই একদিনেই দেশে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

ঢাকাসহ সারা দেশে আরও কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ সারাদেশে ১২ তারিখ পর্যন্ত ভারিবৃষ্টির সম্ভাবনা রয়েছে, ১৩ তারিখ থেকে স্বাভাবিক হবে আবহাওয়া। তবে জুলাই মাস জুড়ে মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ ( বৃহস্পতিবার, ৯ জুলাই) এ কথা জানায় অধিদপ্তর।

জুলাইয়ে বাড়ছে না জ্বালানি তেলের দাম
আন্তর্জাতিক বাজারে কয়েক দফা জ্বালানি তেলের দাম কমলেও দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম কমানো হয়নি। জুলাই মাসের জন্য ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান মূল্যই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে স্কুল ড্রেস ও পাটের ব্যাগ পৌঁছে দেয়া হবে: মাহদী আমিন
আগামী জুলাই থেকে শিক্ষার্থীদের কাছে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, প্রাথমিকভাবে সারাদেশে প্রথম ধাপে প্রথম শ্রেণির এক লাখ শিক্ষার্থীর কাছে এসব পণ্য পৌঁছে দিতে চায় সরকার।

সরকার পক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে প্রমাণের চেষ্টা করা হচ্ছে: আন্দালিব রহমান
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, জুলাই সনদকে নিয়ে সরকার পক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে মুখোমুখি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিএনপি প্রার্থীর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলা, প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট- সদর আংশিক) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. ফখরুল ইসলামকে ঢাকার মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া জুলাই হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফেরানোর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরানোর জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ তথ্য জানান।

বর্তমানে জাতি একটি সংবেদনশীল সময় অতিক্রম করছে: ছাত্রশিবির
বর্তমান প্রেক্ষাপটে জাতি একটি সংবেদনশীল সময় অতিক্রম করছে। জুলাইয়ের পক্ষের সব শক্তির মধ্যে সুপরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টির লক্ষ্যে দেশি-বিদেশি নানা এজেন্ট ও চক্র সক্রিয়ভাবে কাজ করছে বলে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বিভ্রান্তি ছড়ানো, পারস্পরিক অবিশ্বাস তৈরি এবং গণআকাঙ্ক্ষা দুর্বল করার এ অপচেষ্টা জাতীয় স্বার্থের জন্য মারাত্মক হুমকিস্বরূপ বলে জানিয়েছে দলটি।

এনসিপির মনোনয়ন পেলেন গণঅভ্যুত্থানে আহত খোকন বর্মন
জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মনকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে এনসিপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এনসিপির কৃষি সেলের কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষি সেলের কমিটি ঘোষণা দেয়া হয়েছে। এতে সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জুলাই গণঅভ্যুত্থানের ১০৬টি মামলায় চার্জশিট
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় রুজুকৃত মামলার মধ্যে ১০৬টি মামলার চার্জশিট দেয়া হয়েছে। এরমধ্যে হত্যা মামলা ৩১টি এবং অন্যান্য ধারায় মামলা ৭৫টি। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল: প্রধান উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এ কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি। আজ (বুধবার, ১৯ নভেম্বর) দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত কোর্স-২০২৫ গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।