জুবাইদা রহমান
জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনন্দঘন কিছু সময় কাটিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেলের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনার সময় ডা. জুবাইদা রহমান এই হোস্টেলেই থাকতেন।

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢামেকের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১১ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

দেশের স্বাস্থ্য খাতে বহু বছর ধরে অবহেলা-জবাবদিহিতার অভাব: জুবাইদা রহমান

দেশের স্বাস্থ্য খাতে বহু বছর ধরে অবহেলা-জবাবদিহিতার অভাব: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত বছরের পর বছর ধরে অবহেলা এবং জবাবদিহিতার অভাবের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের মানুষকে তাদের স্বাস্থ্য ব্যয়ের ৭২ শতাংশ নিজেদের পকেট থেকে দিতে হয়। এর ফলে অসুস্থতা দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাউ লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের শীর্ষ আইনপ্রণেতা ঝাউ লেজির সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাউ লেজি। আজ (শুক্রবার, ২৬ জুন) চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চীনের ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

চীনের ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী

চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘বুলেট ট্রেনে’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘বুলেট ট্রেনে’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চীনের ডালিয়ান সফর শেষে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে রওনা হয়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিংয়ে পৌঁছান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (বুধবার, ২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার উষ্ণ অভ্যর্থনা-আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায় ১৮ ঘণ্টার মালয়েশিয়ার সফর শেষে তিনি চীন সফরে গেছেন। মালয়েশিয়া সরকারকে এক বার্তায় তিনি এই কৃতজ্ঞতা জানান। আজ (মঙ্গলবার, ২৩ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের বার্তা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৮ ঘণ্টার এই সংক্ষিপ্ত সফর শেষে চীনের উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করছেন প্রধানমন্ত্রী। আজ (সোমবার, ২২ জুন) চীনের উদ্দেশে মালয়েশিয়া ত্যাগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

মার্কিন বিশেষ দূত চার্লস জে হার্ডারের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ (বুধবার, ২৫ মার্চ) বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ বিষয়টি জানানো হয়।

শপথ অনুষ্ঠানে জুবাইদা-জাইমা

শপথ অনুষ্ঠানে জুবাইদা-জাইমা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

স্ত্রী-কন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

স্ত্রী-কন্যাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাশিয়া। তারাও একই কেন্দ্রে ভোট দেন।