ভোট দেয়া শেষে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘সারা দেশের খবর এখনও আমরা পাইনি। তবে গত রাতে কিছু জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি। যেটা কাম্য নয়।’
তারেক রহমান বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী অনেক দারুণভাবে সেসব ঘটনা দমন করেছে, যা ভোররাত পর্যন্ত টিভি পর্দায় আমরা দেখেছি।’
আরও পড়ুন:
দলের জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘আমি ইনশাআল্লাহ আশাবাদী। দৃঢ়ভাবে আশাবাদী। আগেও বলেছি, জয়লাভ করলে সবচেয়ে বেশি কাজ করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে।’





