
মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: আশরাফ উদ্দিন
জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার তদারকি দায়িত্বপ্রাপ্ত এবিএম আশরাফ উদ্দিন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা ও জনগণের কল্যাণের জন্য রাজনীতির সূচনা করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রাজনীতির ধারাবাহিকতা খালেদা জিয়ার পথ ধরে এগিয়ে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।

আমরা কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না: গয়েশ্বর চন্দ্র
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও ত্যাগের মাধ্যমেই বাংলাদেশে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত ও পুনরুদ্ধার হয়েছে।

বিএনপির ৪৮ বছরের অভিযাত্রায় উল্লেখযোগ্য ৪৮ অর্জন তুলে ধরলেন উপদেষ্টা মাহদী আমিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দীর্ঘ পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল, ব্যাপক ও বিস্তৃত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এর মধ্য থেকে ব্যক্তিগত পর্যবেক্ষণ ও উপলব্ধিতে ৪৮ বছরের উল্লেখযোগ্য ৪৮টি অর্জন তুলে ধরেছেন তিনি।

বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
বিএনপি সরকার কখনো ব্যর্থ হয় না বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বিএনপি সরকার যতবারই গঠন হয়েছে, কখনোই ব্যর্থ হয় নাই। জিয়াউর রহমানের সময়ে সফল হয়েছে, খালেদা জিয়ার সময়ে সফল হয়েছে। তারেক রহমান যেভাবে নতুন উদ্যমে ও ডাইনামিক লিডারশিপ দিয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, ইনশাআল্লাহ আগামী সাড়ে চার বছর পর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে শ্রেষ্ঠ জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে।’

গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং জনগণের প্রত্যক্ষ ভোটেই সরকার গঠন করেছে বিএনপি। তিনি বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই একমাত্র প্রেসিডেন্ট, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।’

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনে সকালে দলের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল; দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর)। ১৯৭৮ সালের এ দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ (বুধবার, ২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির যৌথসভার শুরুতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি
২০৩০ সালের আগে দেশের সব মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় মাসিক সম্মানিভাতার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শ্রদ্ধা নিবেদন করছেন। এসময় তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

ফ্যাসিস্ট-ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে বিএনপির আপস হবে না: এমপি আব্দুস সালাম
বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপি কখনো আপস করেনি। ভবিষ্যতেও কোনো ফ্যাসিস্ট শক্তি কিংবা ধর্মীয় বিশ্বাসঘাতকদের সঙ্গে দলটির কোনো আপস হবে না।